কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

নারী সাংবাদিককে চোখ মেরে বিতর্কে পাক আইএসপিআর প্রধান

পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক ও সংবাদিক। ছবি : সংগৃহীত
পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক ও সংবাদিক। ছবি : সংগৃহীত

নারী সাংবাদিককে চোখ মেরে বিতর্কের মুখে পড়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরি। সামাজিক যোগাযোগমাধ্যম এক নারীকে চোখ মারার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভিডিওটি প্রকাশের পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন আইএসপিআর মহাপরিচালক। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, এক সংবাদ সম্মেলনে নারী সাংবাদিক আবসা কোমলকে চোখ টিপছেন তিনি।

ভিডিওতে কোমলকে চৌধুরীর বিরুদ্ধে কারাগারে আটক সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, রাষ্ট্রবিরোধী এবং দিল্লির নির্দেশে পরিচালিত বলে যে অভিযোগ তোলা হয়েছে, সে বিষয়ে প্রশ্ন করতে দেখা যায়। সাংবাদিকের প্রশ্ন ছিল, অতীতের তুলনায় এখন পরিস্থিতি কী ভিন্ন? ভবিষ্যতে কি কোনো পরিবর্তন আশা করা যায়?

জবাবে চৌধুরী বলেন, আরেকটা পয়েন্ট যোগ করুন— তিনি একজন মানসিক রোগী। এরপরই তিনি হাসেন এবং সাংবাদিকের দিকে চোখ টিপে ইশারা করেন। তবে ভিডিওর সত্যতা ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

ভিডিও প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। এক্সে একজন লিখেন, তিনি মোটেও একজন পেশাদার সেনা কর্মকর্তা নন। আরেকজন মন্তব্য করেন, এটি দেখায় তাদের সেনাবাহিনী কতটা অপেশাদার। ইউনিফর্ম পরে প্রকাশ্যে এভাবে চোখ টিপতে কীভাবে পারেন? তৃতীয় এক ব্যবহারকারী লেখেন, আর তিনি পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল… অবস্থা কেন এমন তা এখন বুঝতে পারছি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১০

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১১

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৪

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৫

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৬

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৭

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৮

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৯

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

২০
X