কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

৩১ মার্চ পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন এম ইনায়েতুর রহিম

এম. ইনায়েতুর রহিম। ছবি : সংগৃহীত
এম. ইনায়েতুর রহিম। ছবি : সংগৃহীত

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেছেন। দেশে ফিরবেন আগামী ৩১ মার্চ। এ সময়কালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিম ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

শনিবার (২৩ মার্চ) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, আগামী ২৭ মার্চ ওবায়দুল হাসান যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময়ে প্রধান বিচারপতির অবর্তমানে এম ইনায়েতুর রহিম প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।

১৯৬০ সালের ৮ নভেম্বর দিনাজপুরে জন্মগ্রহণ করেন এম ইনায়েতুর রহিম। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করার পর এলএলবি ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৮৬ সাল থেকে আইন পেশা শুরু করে ২০০২ সালে আপিল বিভাগে আইনজীবী হন। এক সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।

এরপর ২০০৯ সালে অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে যোগ দেন। ২০১১ সালে হাইকোর্টে স্থায়ী হন বিচারপতি এম. ইনায়েতুর রহিম। একপর্যায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন ২০২২ সালের ৯ জানুয়ারি।

একইসঙ্গে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১০

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১১

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১২

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৩

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৪

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৫

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৭

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৮

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৯

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

২০
X