কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০৯:৫৪ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

২০০ যাত্রী নিয়ে ৯ বছর পর ইতালি যাচ্ছে বিমান

৯ বছর পর ইতালি যাচ্ছে বিমান। ছবি : সংগৃহীত
৯ বছর পর ইতালি যাচ্ছে বিমান। ছবি : সংগৃহীত

৯ বছর পর ইতালির রোমে ফ্লাইট শুরু করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার (২৬ মার্চ) রাত সাড়ে ৩টায় ঢাকা-রোম-ঢাকা রুটে ফ্লাইট চালু করছে তারা।

এর আগে ১৯৮১ সালের ২ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম ফ্লাইট চালু হয়। তবে ২০১৫ সালে বন্ধ হয়ে যায় ফ্লাইটটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএম-জনসংযোগ তাহেরা খন্দকার জানান, ঢাকা থেকে মধ্যরাত সাড়ে ৩টায় রোমের উদ্দেশ্যে বিমানের প্রথম ফ্লাইট বিজি-৩৫৫ যাত্রা করবে। ফ্লাইটটি রোমে পৌঁছাবে ২৭ মার্চ স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায়। ফিরতি ফ্লাইট বিজি-৩৫৬ রোম থেকে ২৭ মার্চ সকাল সোয়া ১০টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে পরের দিন স্থানীয় সময় রাত সোয়া ১২টায়।

তিনি জানান, ২৬ মার্চের প্রথম ফ্লাইটে বিজনেস ক্লাসে ২৩ জন এবং ইকোনমি ক্লাসে ১৭৭ জন যাত্রা করবেন। প্রথম ফিরতি ফ্লাইটে বিজনেস ক্লাসে ৭ জন এবং ইকোনমি ক্লাসে ২৪৭ জন (ফুল বুকড) যাত্রা করবেন।

বিমান জানায়, ১৫ ফেব্রুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে একযোগে বিক্রয়ের জন্যে ঢাকা-রোম-ঢাকা ফ্লাইটের টিকেট বিক্রি শুরু করে।

যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট (www.biman-airlines.com), মোবাইল অ্যাপস, বিমানের যে কোনো সেলস সেন্টার, বিমান কল সেন্টার এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকিট ক্রয় করতে পারছেন।

নতুন রুট উপলক্ষে ১৫-২০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দিয়েছে বিমান।

বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে রোম ফ্লাইট পরিচালিত হবে। এই রুটটি চালুর মধ্য দিয়ে বন্ধুপ্রতীম ইতালির সাথে বাংলাদেশের সরাসরি যোগাযোগ স্থাপিত হলো। রুটটি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিক্ষার বিস্তার ও সাংস্কৃতিক মেলবন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

১০

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

১১

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১২

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১৩

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১৪

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৫

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৬

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৭

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৮

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৯

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

২০
X