ইতালি প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩৫ এএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:৪৬ এএম
অনলাইন সংস্করণ

ইতালিতে তাপমাত্রা শূন্যের নিচে

ইতালিতে তুষারপাত। ছবি : কালবেলা
ইতালিতে তুষারপাত। ছবি : কালবেলা

ইতালিতে হঠাৎ করেই তীব্র শীত নেমে এসেছে। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা শূন্যের নিচে নেমে যাওয়ায় কোথাও কোথাও তুষারপাত শুরু হয়েছে। প্রচণ্ড ঠান্ডা ও বরফে ঢেকে যাওয়ায় স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিশেষ করে উত্তর ইতালির মিলান, লম্বার্ডি ও আশপাশের এলাকায় শীতের প্রকোপ বেশি। এসব অঞ্চলে তাপমাত্রা মাইনাস ডিগ্রিতে নেমে যাওয়ায় রাস্তাঘাটে বরফ জমেছে, ব্যাহত হচ্ছে যান চলাচল। অনেক এলাকায় নিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ‘ইয়েলো জোন’ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

তীব্র শীতের কারণে অনেক রেস্তোরাঁ, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে দিনমজুর ও খণ্ডকালীন কর্মজীবীদের আয়-রোজগারেও প্রভাব পড়ছে। ঠান্ডা ও তুষারের কারণে কর্মস্থলে পৌঁছাতে না পারায় বিপাকে পড়েছেন অনেক মানুষ।

এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে মিলান ও আশপাশের এলাকায় যেসব বাংলাদেশি খোলা জায়গায় বা অস্থায়ীভাবে বসবাস করতেন, তাদের জন্য শীত পরিস্থিতি চরম কষ্টকর হয়ে উঠেছে। প্রচণ্ড ঠান্ডা, তুষারপাত ও পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন।

প্রবাসীদের অভিযোগ, তীব্র শীতে খোলা আকাশের নিচে থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, বাড়ছে শীতজনিত রোগের আশঙ্কা। সামাজিক সংগঠন ও প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে জরুরি সহায়তার প্রয়োজনীয়তার কথাও বলা হচ্ছে।

আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আরও কয়েক দিন এই শীত পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় ইতালির স্থানীয় প্রশাসন নাগরিকদের অপ্রয়োজনে ঘরের বাইরে না বের হওয়ার এবং শীত মোকাবিলায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X