বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

বায়ুদূষণে ঢাকার অবস্থান কত?

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বৃষ্টি হওয়ায় বেশ কিছুদিন ধরে ঢাকার বাতাসে উন্নতি দেখা দিয়েছিল। কিন্তু বৃষ্টি কমায় আবারও খারাপ হতে শুরু করেছে বায়ুর মান। শুক্রবারের পর আজ শনিবারও (১৫ জুলাই) বায়ুদূষণের তালিকায় ৮ নম্বরে আছে শহরটি।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) বলছে, শনিবার সকাল ১০টায় ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ১০৪, যা অস্বাস্থ্যকর বলে বিবেচিত।

দূষণের তালিকায় শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই। ১৭১ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে কাতারের দোহা। আর পাকিস্তানের লাহোর ১৩৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে।

পর্যায়ক্রমে চতুর্থ স্থানে রয়েছে উগান্ডার শহর কামপালা (১৩২), পঞ্চম স্থানে চিলির সান্তিয়াগো (১৩১), ষষ্ঠ স্থানে চীনের গুয়াংজু (১২৭), সপ্তম স্থানে পাকিস্তানের করাচি (১০৮), অষ্টম স্থানে ঢাকা (১০৪), নবম স্থানে চীনের চ্যাংডু (৯৯) এবং দশম স্থানে ভিয়েতনামের হ্যানয় (৯৮)।

তথ্য মতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X