কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০৯:৩৫ এএম
অনলাইন সংস্করণ

সরকারি প্রতিষ্ঠানে প্রথমবার চালু হচ্ছে ইন্টার্নশিপ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা
জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সর্বপ্রথম চালু হতে যাচ্ছে ইন্টার্নশিপ। প্রায় ১১শ আগ্রহী প্রার্থীর আবেদন থেকে বাছাই করে ১০ জনকে এ কাজের সুযোগ দেওয়া হতে যাচ্ছে।

সোমবার (১ এপ্রিল) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে ইন্টার্নশিপ কার্যক্রমের উদ্বোধন করা হবে। এ সময় নতুন মনোনয়নপ্রাপ্ত ইন্টার্নদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হবে।

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রী মো. ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন- প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানরা।

বিষয়টি সম্পর্কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, ইন্টার্নশিপ নীতিমালা ২০২৩ এর অধীনে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় সর্বপ্রথম ইন্টার্নশিপ চালু করছে। বিভিন্ন ধাপ শেষ করে একহাজার ৯৪ জন আবেদনকারীর মধ্য থেকে ১০ জনকে ইন্টার্ন করতে চূড়ান্ত করা হয়েছে। যাদের মধ্যে ৪ জন পুরুষ এবং ৬ জন নারী ইন্টার্ন রয়েছেন।

এ কর্মকর্তা আরও জানান, আগামী ৩০ জুন ইন্টার্নদের প্রশিক্ষণ সমাপ্ত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X