কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৯:২৬ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

‘সঙ্গত কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে দেরি হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়ী’

মঙ্গলবার রেলভবনে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বাস্তবায়নাধীন ২০২৩-২৪ অর্থবছরের আরএডিপিভুক্ত বিনিয়োগ প্রকল্পসমূহ বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা সভায় বক্তব্য দেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। ছবি : কালবেলা
মঙ্গলবার রেলভবনে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বাস্তবায়নাধীন ২০২৩-২৪ অর্থবছরের আরএডিপিভুক্ত বিনিয়োগ প্রকল্পসমূহ বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা সভায় বক্তব্য দেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। ছবি : কালবেলা

সঙ্গত কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়ন দেরি হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়ী থাকবেন বলে হুঁশিয়ার দিয়েছেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম।

তিনি বলেন, সঙ্গত কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়ন দেরি হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। কারণ প্রকল্পের কাজ বাস্তবায়ন ধীরগতির কারণে রেলকে কোটি কোটি টাকা খেসারত দিতে হয়।

মঙ্গলবার (২ এপ্রিল) রেলভবনে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বাস্তবায়নাধীন ২০২৩-২৪ অর্থবছরের আরএডিপিভুক্ত বিনিয়োগ প্রকল্পসমূহ বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা সভায় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, প্রকল্প গ্রহণের পর কাজ শুরু করতে মাসের পর মাস সময় লাগলে- নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প কাজ শেষ হবে না। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ না হলে সেই প্রকল্পে প্রকল্পের ধীরগতির কারণে খেসারত দিতে হয়। সঙ্গত কারণ ছাড়া খেসারত দেওয়া যাবে না এবং সেটা মেনে নেওয়া যাবে না।

রেলওয়ে লোকসানের প্রতিষ্ঠান হিসেবে চলতে পারে না উল্লেখ করে মন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। সকলে মিলে চেষ্টা করলে, মনোযোগ সহকারে কাজ করলে রেলের লোকসান হবে না। জাপান ও ইউরোপের দেশগুলোতে এমনকি ভারতেও রেল এখন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, তারা পারলে আমরা কেন পারব না।

রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিজের মনে করে রেলের উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কাজ করার দরকার তাই কাজ করছি। এই মনে করে কাজ করলে রেল কখনোই লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে পারবে না।

এর আগে, মন্ত্রীর সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবির ভাইস প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিন সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে এডিবির অর্থায়নে চলমান প্রকল্পের অগ্রগতি এবং নতুন প্রকল্পে আর্থিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১০

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১১

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১২

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৩

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৫

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৬

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১৭

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৮

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৯

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

২০
X