কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে বিশেষ চমক

কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন। পুরোনো ছবি
কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন। পুরোনো ছবি

ঈদ উপলক্ষে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের যাত্রীদের জন্য আসছে বিশেষ চমক। ঈদযাত্রা স্বস্তি ও আরামদায়ক করতে এ রুটে প্রথমবারের মতো ঈদ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

একজোড়া বিশেষ ট্রেনে আসা-যাওয়ার পথে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের ৮টি স্টেশনে থামবে। স্পেশাল এ ট্রেনটি ঈদুল ফিতরের আগে ও পরে চলবে।

কক্সবাজার রেলওয়ের স্টেশন মাস্টার গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সকাল ৭টায় কক্সবাজারের উদ্দেশে রওনা করবে এবং পৌঁছাবে সকাল ১০টা ২০ মিনিটে। সন্ধ্যা ৭টায় কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়ে রাত ১০টা ৫ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। পথে ট্রেনটি ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা এবং রামু স্টেশনে থামবে।

তিনি আরও জানান, ট্রেনটি ৮ এপ্রিল থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত এবং ঈদুল ফিতরের পরের দিন থেকে ১৮ এপ্রিল পর্যন্ত চলাচল করবে। এ ট্রেনটিতে ১০টি কোচ এবং ৪৮০ সিট রয়েছে। ফার্স্টক্লাস সিটের (এসি) চট্টগ্রাম টু কক্সবাজারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৪০ টাকা এবং শোভন সিটের (ননএসি) ভাড়া ১৮৫ টাকা।

এছাড়াও বিভিন্ন আন্তঃনগর ট্রেন অর্থাৎ মহানগর, মেঘনা ও তূর্ণা কক্সবাজার পর্যন্ত বর্ধিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রকল্পের কাজ শেষ হলে দ্রুত সময়ের মধ্যে কমিউটার ট্রেনও চালু হবে বলে জানিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X