কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০৭:৪৯ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৮:১৫ এএম
অনলাইন সংস্করণ

ফিরতি ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

আজ ৩ এপ্রিল থেকে অগ্রিম ফিরতি টিকিট বিক্রি করবে রেলওয়ে কর্তৃপক্ষ। ছবি : সংগৃহীত
আজ ৩ এপ্রিল থেকে অগ্রিম ফিরতি টিকিট বিক্রি করবে রেলওয়ে কর্তৃপক্ষ। ছবি : সংগৃহীত

আজ ৩ এপ্রিল থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের জন্য অগ্রিম ফিরতি টিকিট বিক্রি করবে রেলওয়ে কর্তৃপক্ষ। ঘরে ফেরার মতোই এ পর্বেও টিকিট দেওয়া হবে টানা সাত দিন। আগামী ১১ এপ্রিল ঈদ ধরে ২৪ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত ৩-৯ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে। এবার ফিরতি টিকিট বিক্রির পালা।

এ সময়ে সকাল ৮টা থেকে রেলওয়ের ওয়েবসাই (https://eticket.railway.gov.bd/) ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে। একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট সংগ্রহ করতে পারবেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ৩ এপ্রিল দেওয়া হবে ১৩ এপ্রিলের টিকিট। ৪ এপ্রিল দেওয়া হবে ১৪ এপ্রিলের টিকিটি। এভাবে পর্যায়ক্রমে ৯ এপ্রিল পর্যন্ত ১৯ এপ্রিলের টিকিট বিক্রি হবে।

এদিকে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী ২ এপ্রিল থেকে দেশের বিভিন্ন জায়গায় থাকা বিআরটিসির ডিপো থেকে যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন। ঈদযাত্রায় সারা দেশে সাড়ে ৫০০ এর বেশি বাস চলাচল করবে বলে জানা গেছে।

এর আগে বিআরটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) শুকদেব ঢালী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গত বছরগুলোর মতো বিআরটিসি ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে আগামী ৫ এপ্রিল থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’র আয়োজন করেছে। এ উপলক্ষে আগামী ২ এপ্রিল থেকে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপো থেকে অগ্রিম আসন বিক্রি শুরু হবে। ঈদ সার্ভিসের বাস চলাচল করবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।

ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাঢ়া) থেকে অগ্রিম আসন বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তঃনগর ট্রেনের ১৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩ এপ্রিল; ১৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৪ এপ্রিল; ১৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৫ এপ্রিল; ১৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৬ এপ্রিল; ১৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৭ এপ্রিল; ১৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৮ এপ্রিল এবং ১৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৯ এপ্রিল। এ ছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

এ ছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রয় করা হবে। যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সেই ‘শিশু’র ছবি নিয়ে নীরবতা ভাঙলেন মেসি

তীব্র নদীভাঙনে দুই সপ্তাহে বিলীন ২৫ বসতবাড়ি

রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

প্রথমবারের মতো বেসরকারি স্পেস রকেট উৎক্ষেপণ করল ভারত

থাইল্যান্ডে ১৫ কোটি বছর আগের নতুন প্রজাতির ডাইনোসরের সন্ধান 

বিশ্বকাপে ফিফার আয়ে জোয়ার, বড় অঙ্কের লভ্যাংশ পাচ্ছে বাংলাদেশ

পাট ক্ষেতে ব্যবসায়ীর মরদেহ, শরীরে মাখানো রাসায়নিক কীটনাশক

রোহিঙ্গা সংকট সমাধান থেকে বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

এক্স-রে’তে ধরা পড়ল পেটের ভেতরের ইয়াবা, গ্রেপ্তার মাদক কারবারি

তৃতীয় স্থান নির্ধারণী লড়াই আজ, এ ম্যাচের গোল কি গোল্ডেন বুটের হিসাবে যোগ হবে?

১০

বরিশাল সদর বিএনপির কমিটিতে আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের অন্তর্ভুক্তির অভিযোগ

১১

শিক্ষামন্ত্রীর কাছে এমপিও বঞ্চিত প্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্তির দাবি এমপি টিপুর

১২

মৃদু আলো জ্বালিয়ে ঘুমালে কী হয়, জানাল গবেষণা

১৩

ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

কেন ভুতুড়ে বাড়ির চাহিদা বাড়ছে জাপানে?

১৫

মাদকের শাস্তি মৃত্যুদণ্ড: বাউফলে বিএনপি নেতার উদ্যোগে মাইকিং

১৬

সিরামিক্স কারখানার ইটিপি প্ল্যান্টে নেমে ২ শ্রমিকের মৃত্যু

১৭

ওয়ালটনে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৮

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৬১৬ কোটি, বাকিরা কে কত?

১৯

১০০ জনকে নিয়োগ দেবে আকিজ গ্রুপ, এইচএসসি পাসেই আবেদন

২০
X