স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ভুটান ম্যাচের টিকিট বিক্রি শুরু, হামজাদের দেখা মিলতে পারে ৪ জুনেই

বাংলাদেশ ফুটবল দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ফুটবল দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এসেছে আরেকটি সুখবর। এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচ হিসেবে ৪ জুন ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ভুটান আন্তর্জাতিক প্রীতি ম্যাচের টিকিট বিক্রি শুরু করেছে বাফুফে। আজ রাত ৮টার পর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে তারা।

সিঙ্গাপুর ম্যাচের মতো এবারও টিকিট পাওয়া যাচ্ছে টিকিফাইয়ের অনলাইন প্ল্যাটফর্মে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ওয়েবসাইট সচল এবং ম্যাচের টিকিট বিক্রির অপশন সক্রিয় ছিল। সাধারণ গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা, আর ক্লাব হাউজের টিকিট ১০০০ টাকা।

সিঙ্গাপুর ম্যাচের গ্যালারির টিকিটের দাম ছিল ৪০০ টাকা, সেখানে এই ম্যাচে দাম কমিয়ে রাখা হয়েছে অর্ধেক। বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য ইকবাল হোসেন আগেই জানিয়েছিলেন এই ভিন্ন মূল্য নির্ধারণের পরিকল্পনার কথা।

বাংলাদেশ দল ৩০ মে থেকে শুরু করতে যাচ্ছে জাতীয় ক্যাম্প। ইতোমধ্যে নিশ্চিত হওয়া গেছে, ব্রিটিশ-বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরি ঢাকায় আসতে পারেন ১ বা ২ জুন। তাই ৪ জুন ভুটানের বিপক্ষে ম্যাচেই প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে তাকে মাঠে দেখা যেতে পারে।

কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘হামজার খেলার সম্ভাবনা রয়েছে। তবে সে কবে আসবে এবং শারীরিকভাবে কতটা প্রস্তুত থাকবে, সেটা দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে ফুটবলাঙ্গনের অনেকেই মনে করছেন, সিঙ্গাপুর ম্যাচের আগে ভুটান ম্যাচের টিকিট ছেড়ে দিলে পরিকল্পনাটা আরও কার্যকর হতো। কারণ সিঙ্গাপুর ম্যাচের টিকিট না পাওয়া অনেকেই এখন ভুটান ম্যাচের টিকিটের দিকে ঝুঁকছেন সান্ত্বনার আশায়।

৪ জুনের ম্যাচটি তাই শুধু একটি প্রস্তুতি ম্যাচ নয়—এটি হতে পারে হামজা চৌধুরীর বাংলাদেশের মাটিতে অভিষেকের দিন, যা বাড়িয়ে তুলছে উত্তেজনা। প্রস্তুতি যতটুকুই হোক, মাঠের লড়াইয়ে সমর্থকদের উপস্থিতি বরাবরের মতোই বড় চালিকাশক্তি হয়ে উঠতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X