বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৫ এএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৮ এএম
অনলাইন সংস্করণ

ম্যাজিস্ট্রেটের সামনেই কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, কারাগারে রেলকর্মী

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

সিলেটে ম্যাজিস্ট্রেটের সামনেই তার গাড়ির চালকের কাছে কালোবাজারি করে টিকিট বিক্রির ঘটনা ঘটেছে। সাইফুল ইসলাম (৩০) নামের পারাবত এক্সপ্রেসের অ্যাটেনডেন্ট এ কাজ করেন। পরে রেলওয়ে স্টেশনে টিকিটসহ হাতেনাতে ধরে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

রোববার (৩১ আগস্ট) বিকেলে সিলেট রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম লক্ষ্মীপুর জেলার মটবী চন্দ্রগঞ্জ এলাকার নুরুল হুদার ছেলে।

সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ ও আনসার সদস্যরা।

সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ বলেন, কালোবাজারি করে টিকিট বিক্রি করার সময় হাতেনাতে ধরে মোবাইল কোর্ট পরিচালনা করে পারাবত এক্সপ্রেসের অ্যাটেনডেন্টকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রেলস্টেশন ও বাসস্টেশনে টিকিট কালোবাজারির সংখ্যা বেড়েছে। তাই আমরা চেষ্টা করি নিয়মিত এই অভিযান পরিচালনা করতে। কয়েক দিন আগেও দুজনকে দণ্ড দেওয়া হয়েছে।

তিনি বলেন, মানুষজন যাতে হয়রানিমুক্তভাবে যাতায়ত করতে পারেন সেজন্য টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X