কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০১:২৪ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

পাশের দেশের অস্ত্র কেএনএফের হাতে এসেছে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত

পাশের দেশের অস্ত্র কেএনএফের হাতে এসেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল তাদের অস্ত্র কেএনএফের হাতে এসেছে।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুর লেন এলাকায় ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেএনএফে নির্মূল করতে সরকার বদ্ধপরিকর। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।

এর আগে কেএনএফ প্রসঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বেলা ১১টার দিকে হেলিকপ্টারযোগে বান্দরবানের রুমায় যান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় তিনি বলেন, ‘এ দেশের যে নিরাপত্তা বাহিনী রয়েছে, সশস্ত্র বাহিনী রয়েছে, তারা তাদের মতো করে করবে। আমাদের যে কথা, কোনো জিনিসকেই আমরা চ্যালেঞ্জ ছাড়া যেতে দেব না। আমরা এর কোথায়, কীভাবে, কেন হলো সবগুলো খতিয়ে দেখব।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা দেখেছি, তাদের মূল উদ্দেশ্য ছিল বোধহয় অর্থ সংগ্রহ করা, এখন পর্যন্ত আমরা যা মনে করছি। আমরা সবকিছুই দেখব, একটা পোশাকসহ, অস্ত্রসহ কেউ ঢুকবে, আমাদের নিরাপত্তা বাহিনী বসে থাকবে এটাও কাম্য নয়, যা করার নিরাপত্তা বাহিনী এখন করবে। আমরা এ ব্যাপারে অত্যন্ত কঠোর অবস্থানে যাবে। আমরা কোনোক্রমেই আইনশৃঙ্খলা ভঙ্গ করতে আর দেব না।

মন্ত্রী বলেন, এই শান্তিপ্রিয় এলাকায়, এখানে নাকি শান্তির সুবাতাস সব সময় বইত, এখানে অশান্তি হোক এটা আমরা চাই না। আমরা অবশ্যই এর কারণ এবং কারা এটা করেছে, কাদের সহযোগিতা ছিল, সবগুলো আমরা বের করব এবং আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X