চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘কেএনএফের ইউনিফর্ম’, সেই কারখানা মালিক ৫ দিনের রিমান্ডে

জব্দ কেএনএফের পোশাক। ছবি : কালবেলা
জব্দ কেএনএফের পোশাক। ছবি : কালবেলা

চট্টগ্রামে সন্দেহজনক পোশাক (ইউনিফর্ম) জব্দের ঘটনায় গ্রেপ্তার পাহাড়তলি থানার ডিটি রোডের নুর ফ্যাশন অ্যান্ড গার্মেন্টসের মালিক মতিউর রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত ২৭ মে রাতে পাহাড়তলি থানার ডিটি রোডে ওই কারখানায় অভিযান চালিয়ে ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করে পুলিশ। এ সময় কারখানার মালিক মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়।

রোববার (০১ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিল শুনানি শেষে এ আদেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্র জানায়, কারখানা মালিক মতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করতে পাহাড়তলি থানার পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষ আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ওই কারখানা মালিকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গত ২৭ মে রাতে পাহাড়তলি থানার ডিটি রোডের একটি কারখানায় অভিযান চালিয়ে ১৫ হাজার ইউনিফর্ম জব্দের ঘটনায় বায়েজিদ বোস্তামী থানার এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে পাহাড়তলি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, জব্দ করা পোশাকগুলো পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ইউনিফর্ম। মহালাসিন মারমা নামের এক ‘সন্ত্রাসী’ ৫০ লাখ টাকার চুক্তিতে পোশাকগুলো তৈরি করতে দিয়েছিলেন।

২৬ মে রাতে নগরের অক্সিজেন নয়াহাট এলাকার একটি কারখানা থেকে ১১ হাজার ৭৮৫টি ইউনিফর্ম উদ্ধার করে পুলিশ। এ ছাড়া ১৭ মে রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস থেকে ২০ হাজার ৩০০টি সন্দেহজনক পোশাক জব্দ করে গোয়েন্দা পুলিশ।

ওই ঘটনায় করা মামলার এজাহারে পুলিশ বলেছে, দুই কোটি টাকার চুক্তিতে ইউনিফর্মগুলো প্রস্তুতের ফরমাশ নেওয়া হয়। এ ঘটনায় পোশাক কারখানাটির মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার তিনজন হলেন সাহেদুল ইসলাম, গোলাম আজম ও নিয়াজ হায়দার।

পুলিশ জানিয়েছে, সাহেদুল ইসলাম কারখানার মালিক। অন্য দুজন পোশাকগুলো তৈরির ফরমাশ এনেছিলেন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় ফিল্মি স্টাইলে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, জিম্মি উদ্ধার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ খসে পড়ছে পলেস্তারা

দেশে কার্যক্রম শুরু করল ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টারের পরিষেবা চালু

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪০, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯

হাত জোড় করে শিক্ষক বললেন, ‘তোমরা আমার ক্ষতি করো না’

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানালেন সোনম ওয়াংচুক

নালায় মিলল বস্তাবন্দি বিপুল বুলেট

১০

নজরুল বিশ্ববিদ্যালয় / নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ৩ দফা দাবি

১১

থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষণা

১২

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন

১৩

ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু করল ভারত, প্রথম জিতলেন কে?

১৪

তাঁতীবাজারে জগন্নাথ জিউর মন্দিরের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

১৫

ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ

১৬

আনোয়ারায় ছেলের হাতে বাবা-মা খুন

১৭

ভিডিও বার্তায় এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি  

১৮

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা 

১৯

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

২০
X