কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্রিটেন ম্যারাথনে লাল-সবুজের পতাকা তুলে ধরলেন আল আমিন মিয়া

রেস ব্রাইটন ম্যারাথনে বাংলাদেশের মো. আল আমিন মিয়া। ছবি : কালবেলা
রেস ব্রাইটন ম্যারাথনে বাংলাদেশের মো. আল আমিন মিয়া। ছবি : কালবেলা

লন্ডনের উপকণ্ঠে যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় রেস ব্রাইটন ম্যারাথন। বিশ্ব এই আসরে অংশ নিয়েছেন বাংলাদেশের মো. আল আমিন মিয়া। ঘণ্টায় প্রায় ৩৪ কিলোমিটার গতির বাতাসের বিপরীতে এবং কঠিন উঁচু-নিচু রানিং ট্রেক মারিয়ে সফলভাবে ৪২ দশমিক ১৯৬ কিলোমিটারের ম্যারাথন সম্পন্ন করেছেন তিনি। হাজার মাইল দূরে তুলে ধরেছেন দেশের লাল-সবুজ পতাকা।

আল আমিন মিয়া বলেন, সমুদ্রের তীর, নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য সেইসঙ্গে ২০ হাজার মানুষের এক মিলনমেলা। সব মিলিয়ে এই প্রতিযোগিতাকে দারুণ উপভোগ করেছেন তিনি।

তিনি বলেন, প্রেস্টন পার্ক থেকে ছুটে চলা এবং সুন্দর এই পথ একজন অ্যাথলেটসুলভ মানসিকতার বিকাশ ঘটায়। সেই মাহেন্দ্রক্ষণ, উদ্দীপনায় গা ভাসানোর উপলক্ষ। ম্যারাথনকে কেবল স্পোর্টসের এক উপশাখা নয়, জীবনীশক্তির প্রবাহমান স্রোত এবং উপভোগের এক অনন্য অভিজ্ঞতায় শামিল হবার সুযোগ দেয়।

এর আগে মেরিন ড্রাইভ আল্ট্রা ৫০ কিমি, বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন (২০২৪), টাটা মুম্বাই ম্যারাথন (২০২৩), ভার্চুয়াল টিসিএস নিউইয়র্ক সিটি ম্যারাথন (২০২৩), সেইলর চট্টগ্রাম ২৫ কিমি রান (২০২৩), যশোর হাফ ম্যারাথন (২০২৩), ব্রাক্ষ্মণবাড়িয়া হাফ ম্যারাথন (২০২৩), বিমান হাফ ম্যারাথন (২০২৩), খুলনা হাফ ম্যারাথন (২০২৩), বেঙ্গালুরু, লাদাখ হাফ ম্যারাথনসহ অনেক ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন মো. আল আমিন মিয়া।

তিনি রান ফর বাংলাদেশ- এই স্লোগানে পুরো বিশ্ব রান করতে চান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X