কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ০২:৩১ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ ২ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর, অতঃপর...

হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি : সংগৃূহীত
হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি : সংগৃূহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন ঈদুল ফিতরের ছুটিতে আকস্মিকভাবে রাজধানীর দুটি হাসপাতাল পরিদর্শন করেছেন।

বুধবার (১০ এপ্রিল) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল দুটি পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী।

এসময় তিনি রোগী এবং হাসপাতাল সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী প্রথমে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খবর নেন। এরপর তিনি দায়িত্বরত চিকিৎসক, নার্স এবং কর্মচারীদের সঙ্গে কথা বলেন। তাদের কোনো অসুবিধা হচ্ছে কি না সে বিষয়েও জানতে চান।

ছুটির সময়ও চিকিৎসা সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন রোগীরা। তারা স্বাস্থ্যমন্ত্রীকে তাদের খোঁজখবর নেয়ার জন্য এবং ঈদের ছুটিতে খাবারের ব্যবস্থা করার জন্য ধন্যবাদ জানান।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসান উপস্থিত ছিলেন।

এ ছাড়া দুই হাসপাতালের দায়িত্বরত পরিচালক, অধ্যাপক, বিশেষজ্ঞ চিকিৎসক, চিকিৎসক, নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১০

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১১

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১২

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৩

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৪

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৫

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৭

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৮

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৯

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

২০
X