কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

যেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া

আবহাওয়া অধিদপ্তর। ছবি : সংগৃহীত
আবহাওয়া অধিদপ্তর। ছবি : সংগৃহীত

এখন ঘরে ঘরে ঈদের ছুটির আমেজ বিরাজ করছে। আগামীকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর। তবে আজ বুধবার অনেক জায়গার আকাশ মেঘে ঢাকা। কাল বৃষ্টিতে ঈদ মাটি হয় কি না সেই শঙ্কা দেখা দিয়েছে।

আবহাওয়া অফিস বলছে, ঢাকাসহ সারা দেশের আকাশ প্রধানত শুষ্কই থাকতে পারে। এদিন কোথাও বৃষ্টির শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদের দিনে ঢাকাসহ সারা দেশের আকাশ কিছুটা মেঘলা থাকবে। এ ছাড়া গুমোট আবহাওয়া থাকবে। তবে রাজধানীসহ দেশের কোথাও বৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড় হওয়ার হওয়ার সম্ভাবনা নেই।

তিনি বলেন, মূলত পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে, পশ্চিমবঙ্গ এবং সংযুক্ত এলাকায় বাতাসে ময়েশ্চারের পরিমাণ বেশি থাকবে। এতে মেঘলা ভাব ও গুমোট আবহাওয়া থাকবে, অনুভূত হবে অস্বস্তি। এ অবস্থা আরও কয়েকদিন বিরাজ করার পরে চলতি মাসের মাঝামাঝি সময়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে। অন্যদিকে বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১০

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১১

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১২

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৩

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৪

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৫

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৬

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৭

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৮

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৯

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

২০
X