কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ০৭:৩২ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

লঞ্চের ধাক্কায় মা-বাবার সঙ্গে বাড়ি ফেরা হলো না শিশু সায়মার

সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে একই পরিবারের তিন জনসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত
সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে একই পরিবারের তিন জনসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত

রাজধানীর সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে একই পরিবারের তিনজনসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫ জনেরই মাথায় আঘাত লেগে মৃত্যু হয়েছে।

এদিকে ঢাকা নদীবন্দর ট্রাফিকের (সদরঘাট) যুগ্ম কমিশনার জয়নাল আবেদীন বলেন, এ ঘটনায় ৫ জন মারা গেছেন। আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

তিনি আরও বলেন, ফারহান-৬ লঞ্চ পার্কিং করার সময় তাশরিফ-৪ লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে রশি ছিঁড়ে যায়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।

ঈদের দিন বাড়ি ফেরার জন্য তিন বছরের শিশু সায়মা তার বাবা বিল্লাল এবং মা মুক্তার সঙ্গে ভোলার চরফ্যাশনগামী এমভি তাসরিফ লঞ্চে উঠতে চেয়েছিল। তবে অন্য একটি লঞ্চের ধাক্কায় শিশুটি বাবা-মায়ের সঙ্গে অনন্তকালের পথে পাড়ি জমিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

আজকের নামাজের সময়সূচি

১১

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১২

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৩

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৪

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৫

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৬

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৭

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৮

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৯

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

২০
X