কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ১০:৫২ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

দেশের ছয় বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ছবি : সংগৃহীত
দেশের ছয় বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ছবি : সংগৃহীত

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এরই মাঝে দেশের ছয় বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও বিস্তারিত লাভ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১২ এপ্রিল) আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে জানানো হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সংস্থাটি জানায়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। এর ফলে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস।

১৩ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা যেমন থাকবে আবহাওয়া

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

১৪ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা যেমন থাকবে আবহাওয়া

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী পাঁচ দিনের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ও দেশের পূর্বাংশে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির উজ্জ্বল অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

কয়েক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জানাজা কাল

ব্রাহ্মণবাড়িয়ায় ফের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

সংসদের সময় নিয়ে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমারের পা‌নি

১০

ইটবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ২ জনের

১১

গবাদি পশুর সুরক্ষায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন আমদানির উদ্যোগ

১২

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

১৩

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

১৪

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

১৫

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

১৬

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

১৭

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৮

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

১৯

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

২০
X