কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

ইরান-ইসরায়েল উত্তেজনায় পণ্যের দাম ঠিক রাখার চেষ্টা চলছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ছবি : সংগৃহীত
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ছবি : সংগৃহীত

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ইরান ও ইসরায়েল হঠাৎ করে হামলা করেছে। এটা আমাদের জানা ছিল না। তাদের মধ্যকার চলমান উত্তেজনার জেরে পণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য বিকল্প দেশ থেকে পণ্য আমদানি এবং সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার চেষ্টা চলছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেসে তিনি এ তথ্য জানান। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুক্কুর আলী শুভ এতে সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেলসহ অন্যান্য পণ্য আসে। এখন ইসরায়েল ইরানে পাল্টা হামলা চালাবে কি না জানি না। তারপর সব বিষয় মাথায় রেখে পণ্যের দাম যেন না বাড়ে, সেজন্য আমরা বিকল্পভাবে পণ্য আনার চেষ্টা করছি।

টিসিবির পণ্যকে দোকানের মধ্যে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, টিসিবি কার্ড পাওয়া ব্যক্তিদের তালিকা হালনাগাদ করা হবে। কীভাবে দোকানের মধ্যে পণ্য নিয়ে আসা যায় তা নিয়ে আলোচনা হচ্ছে।

এর আগে গতকাল সোমবার (১৫ এপ্রিল) প্রতিমন্ত্রী বলেন, দেশবাসী স্বস্তি ও উৎসাহ নিয়ে ঈদ ও নববর্ষ পালন করেছে। কিন্তু সম্প্রতি ইরান-ইসরায়েল হামলার ঘটনায় অস্বস্তিতে আছি। কারণ আন্তর্জাতিক ঘটনাপ্রবাহে বাজারে প্রভাব পড়বে। এসব চ্যালেঞ্জ যাতে বাজারে না আসে, সেটা মোকাবিলা করতে হবে।

এদিকে সয়াবিন তেলের দাম বাড়ানো বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ভোজ্যতেল আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই। তেলে ৫ শতাংশ ভ্যাট কমানো হয়েছিল, এতে ভোক্তা পর্যায়ে ১০ টাকা কমেছিল। এখন ট্যারিফ কমিশন এটা নিয়ে কাজ করছে। দেখা হচ্ছে মিলাররা কি দামে তেলের কাঁচামাল আনছেন, তার দাম কেমন পড়ছে ইত্যাদি বিষয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১০

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১১

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১২

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৩

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৪

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৫

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৬

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৮

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৯

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

২০
X