কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৮:৪৬ পিএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে রুশ নিরাপত্তা কর্মকর্তার ‘খোঁচা’

সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে সরাসরি সামরিক অভিযানে জড়িয়েছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় শনিবার (২১ জুন) মধ্যরাতে মার্কিন বি-২ বোমারু বিমান থেকে ইরানের ৩টি উচ্চ-নিরাপত্তা সম্পন্ন পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়। ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে এই হামলা পরিচালিত হছে বলে ট্রাম্প তার ভাষণে উল্লেখ করেছেন।

এই হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান এবং সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে মন্তব্য করেছেন, ট্রাম্প নিজেই যুক্তরাষ্ট্রকে এক ‘নতুন যুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন।’ খবর আল-জাজিরার।

রোববার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) এক পোস্টে মেদভেদেভ ট্রাম্পকে উদ্দেশ করে লেখেন, নিজেকে ‘শান্তি প্রতিষ্ঠাকারী’ দাবি করা সেই ট্রাম্পই এখন একটি নতুন যুদ্ধ শুরু করলেন।

তিনি বলেন, ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র আদতে কী অর্জন করলো? ইরানের ওই স্থাপনাগুলোর বড় কোনো ক্ষতিই হয়নি। শুধু শুধু এক নতুন যুদ্ধের সূচনা।

মেদভেদেভ আরও লিখেন, এ ধরনের সাফল্যের পর এখন শান্তির নোবেল পুরস্কারের চিন্তা একেবারেই বাদ দিতে পারেন ট্রাম্প। অভিনন্দন, দারুণ এ শুরুর জন্য, মি. প্রেসিডেন্ট!

প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই ট্রাম্প নিজেকে নোবেল শান্তি পুরস্কারের উপযুক্ত দাবিদার হিসেবে দাবি করেন। তিনি বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তার ভূমিকা অনন্য। এমনকি পাকিস্তান সরকারও তার নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছিল।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার এ ধরনের মন্তব্য কেবল কূটনৈতিক ব্যঙ্গ নয়, বরং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির প্রতি একপ্রকার কৌশলগত বার্তা। মস্কো স্পষ্টভাবে দেখাতে চাইছে, ওয়াশিংটন ‘শান্তি’ নয়, বরং আগ্রাসনের পথেই হাঁটছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১০

টিভিতে আজ যত খেলা

১১

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৭

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৮

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৯

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

২০
X