কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

শিল্পী ধ্রুব এষকে বিএসএমইউতে ভর্তি

ধ্রুব এষ। ছবি: সংগৃহীত
ধ্রুব এষ। ছবি: সংগৃহীত

প্রখ্যাত শিল্পী ধ্রুব এষকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে বিএসএমএমইউ প্রিভেনটিভ কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. হারিসুল হকের অধীনে তার চিকিৎসা শুরু হয়।

হারিসুল হক গণমাধ্যমকে বলেন, ‘আমরা ওনার চিকিৎসা শুরু করেছি। কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা দিয়েছি। এগুলোর রিপোর্ট আসবে আগামীকাল সকালে। তারপর বলা যাবে তিনি কতটা শঙ্কামুক্ত।’

এর আগে শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসা নেন ধ্রুব এষ।

হাসপাতালটির চেয়ারম্যান ডা. লেলিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ধ্রুব এষের যেহেতু ফসফুস সংক্রমিত হয়েছে, তাই সে সংক্রান্ত চিকিৎসার জন্য আমরা তাকে বিএসএমএমইউ হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছি।

ধ্রুব এষ গত বুধবার (১৭ এপ্রিল) রাত থেকে অসুস্থ বোধ করেন । পরেরদিন সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় কেবিন থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয় তাকে।

সুনামগঞ্জের সন্তান ধ্রুব এষ। তার বয়স ৫৭ বছর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলার ছাত্র থাকার সময় বইয়ের প্রচ্ছদ আঁকা শুরু করেন।

তিনি প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অধিকাংশ বইয়ের প্রচ্ছদ এঁকেছেন। তার আঁকা প্রচ্ছদে প্রকাশিত হয়েছে ২৫ হাজারের বেশি বই।

কেউ কেউ ধ্রুব এষকে দেশে প্রচ্ছদশিল্পে আধুনিকতা আনার কৃতিত্ব দেন। আঁকাআঁকির পাশাপাশি লেখালেখিও করেন তিনি। শিশুসাহিত্যে অবদানের জন্য ধ্রুব এষ ২০২২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১০

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১১

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১২

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৩

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৪

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৫

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৬

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৮

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৯

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

২০
X