কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০১:৪২ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

‘ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৩’ শুরু ২৩ জুলাই

ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন আয়োজকরা। ছবি: কালবেলা
ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন আয়োজকরা। ছবি: কালবেলা

দেশে চতুর্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৩’। আগামী ২৩ জুলাই থেকে শুরু হবে এই প্রতিযোগিতার আসর। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষ হবে ২৫ জুলাই। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে পুরস্কার বিতরণী আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষ হবে।

শনিবার (১৭ জুলাই) রাজধানীর আইসিটি টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে।

ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এই প্রতিযোগিতার আয়োজনে থাকছে টেকনহেভেন কোম্পানি লিমিটেড, আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীদের সংগঠন বেসিস।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব সামসুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের আহ্বায়ক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের সমন্বয়ক হাবীবুল্লাহ এন করিম।

বক্তারা জানান, এবারের প্রতিযোগিতায় ১১৮টি দল নিবন্ধন করে, যাদের মধ্যে থেকে ৪০টি দলকে চূড়ান্ত পর্বে মনোনীত করা হয়। এদের মধ্যে থেকে ‘হোয়াইটপেপার’ মূল্যায়নের মাধ্যমে চারটি দলকে বিজয়ী ঘোষণা করা হবে। ছাত্র ক্যাটাগরিতে বিজয়ী এই চারটি দলের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে পাবে ‘প্রফেসর জামিলুর রেজা চৌধুরী’ চ্যাম্পিয়ন পুরস্কার, দ্বিতীয় পুরস্কার রানার্স আপ, তৃতীয় পুরস্কার ব্রোঞ্জ এবং চতুর্থ পুরস্কার ‘বেস্ট প্রোটোটাইপ’।

চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং ব্রোঞ্জ পুরস্কার হিসেবে থাকছে যথাক্রমে ২ লাখ, ১ লাখ এবং ৫০ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার। আর প্রফেশনাল ক্যাটাগরিতে নগদ ৫ লাখ টাকা পুরস্কার জেতারও সুযোগ থাকছে এই প্রতিযোগিতায়।

এ ছাড়া তিন দিনের এই আয়োজনে অনলাইনে চারটি সেমিনারের আয়োজন করা হবে যেখানে দেশি-বিদেশি বক্তারা অংশ নেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১০

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১২

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৩

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

১৫

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

১৬

শিশু মরিয়ম ধর্ষণ-হত্যা: একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড

১৭

গণরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

১৮

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

১৯

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশু, মোট মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

২০
X