কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

উইগ্রোর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

গ্লোবাল স্টার্টআপ প্রতিযোগিতা-২০২৫। ছবি : সৌজন্য
গ্লোবাল স্টার্টআপ প্রতিযোগিতা-২০২৫। ছবি : সৌজন্য

প্রযুক্তির মাধ্যমে দেশের কৃষি খাতকে শক্তিশালী করতে কাজ করা এগ্রি-ফিনটেক স্টার্টআপ উইগ্রো আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। হংকং সরকার আয়োজিত স্টার্টআপ.এইচকে গ্লোবাল স্টার্টআপ প্রতিযোগিতা-২০২৫ -এ ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছে প্রতিষ্ঠানটি।

বিশ্বের শতাধিক দেশের উদ্ভাবনী উদ্যোগের মধ্য থেকে উত্তীর্ণ হয়ে উইগ্রো’র এই অর্জনকে বাংলাদেশের প্রযুক্তি ও কৃষি-উদ্ভাবন খাতের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

স্টার্টমআপ.এইচকে প্রতিযোগিতায় স্টার্টআপগুলোকে চারটি সূচকে মূল্যায়ন করা হয়— উদ্ভাবনী শক্তি, প্রযুক্তিগত সক্ষমতা, ব্যবসায়িক সম্ভাবনা এবং সামাজিক প্রভাব। এ চারটি ক্ষেত্রেই উইগ্রোর পারফরম্যান্স বিচারকদের নজর কেড়েছে। স্থানীয় কৃষি বাস্তবতাকে কেন্দ্র করে গড়ে ওঠা এমন প্রযুক্তিভিত্তিক মডেল আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সম্ভাবনাকে আরও দৃশ্যমান করছে।

এর আগে সিঙ্গাপুর ফিনটেক ফেস্টিভাল-২০২৪ -এও উইগ্রো আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ১৩০টিরও বেশি দেশের স্টার্টআপকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় প্রতিষ্ঠানটি।

উইগ্রো ক্ষুদ্র কৃষকদের জন্য বিনিয়োগ, মানসম্মত কৃষি উপকরণ, উৎপাদন সহায়তা ও বাজার সংযোগ— এ চারটি ধাপকে প্রযুক্তির মাধ্যমে এক প্ল্যাটফর্মে নিয়ে আসে। এর লক্ষ্য হলো— কৃষকদের উৎপাদন খরচ কমানো, লাভজনকতা বৃদ্ধি করা এবং বাজারে প্রবেশাধিকার সহজ করা, যাতে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হয়।

উইগ্রোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ-প্রতিষ্ঠাতা মো. মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের কৃষি শুধু খাদ্য উৎপাদনের খাত নয়; এটি দেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির মূলভিত্তি। আমরা চাই, কৃষকের উদ্ভাবন ও সম্ভাবনা বিশ্বমঞ্চে তুলে ধরতে। আন্তর্জাতিক স্বীকৃতিগুলো প্রমাণ করে— বাংলাদেশের কৃষি-প্রযুক্তি এখন বৈশ্বিক স্তরেও প্রতিযোগিতায় সক্ষম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১১

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১২

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৩

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৪

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১৫

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১৬

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

১৭

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৮

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

১৯

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

২০
X