কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০৪:০৬ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নানা অভিযোগ ও ভোটার খরার মধ্য দিয়ে ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ সোমবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়।

যদিও নির্বাচন কমিশনের দাবি ছিল ভোটের পরিবেশ অনেক ভালো ছিল। তবে ভোটার উপস্থিতি সকালের দিকে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে বলে জানিয়েছেন ইসি বেগম রাশেদা সুলতানা।

এ দিকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম অভিযোগ করেছিল তার এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। কেন ঢুকতে দেওয়া হয়নি সে বিষয়ে কথা বলেছেন রিটার্নিং কর্মকর্তা মো. মনির হোসেন। তিনি বলেন, হিরো আলম যথাযথ ফরম পূরণ করে এজেন্টদের কেন্দ্রে পাঠাননি। এ জন্য তার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।

এ ছাড়াও ভোটের পরিস্থিতি সম্পর্কে জানার জন্য কেন্দ্রে ঢুকতে গেলে সাংবাদিকদের বাধা দেওয়া হয়। আনসার বাহিনীর সদস্যরা সাংবাদিকদের বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় কালবেলার প্রতিবেদকসহ আরও কয়েকটি সংবাদমাধ্যমের সাংবাদিকদের বাধা দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে রাজধানীর মিরপুর-১৪ নম্বরের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে কেন্দ্রে।

বর্তমান নির্বাচন কমিশন তার মেয়াদে অনুষ্ঠিত জাতীয় সংসদের উপনির্বাচনগুলো ইভিএমে করলেও ঢাকা-১৭ আসনের উপনির্বাচন হয়েছে ব্যালটে। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা ও ঢাকা সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০। ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ভোটগ্রহণ হচ্ছে।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন। আর স্বতন্ত্র প্রার্থী রয়েছেন মো. তারিকুল ইসলাম।

প্রার্থীদের মধ্যে প্রচারে বেশি তৎপর ছিলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মোহম্মদ আলী আরাফাত, একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম ও জাতীয় পার্টির লাঙল প্রতীকের সিকদার আনিসুর রহমান।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

১০

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১১

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

১২

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১৩

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১৪

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১৫

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৬

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৯

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

২০
X