কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০৬:২৮ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

হিরো আলমকে মারধরের ঘটনায় আটক ৪

হামলার সময় দৌড়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন হিরো আলম। ছবি : সংগৃহীত
হামলার সময় দৌড়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন হিরো আলম। ছবি : সংগৃহীত

ঢাকা-১৭ আসনে উপনির্বাচন চলাকালে ভোটকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলায় জড়িত চারজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত বাকিদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার (১৭ জুলাই) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি এ তথ্য জানিয়েছেন।

সোমবার বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হিরো আলমের ওপর হামলা হয়। নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা তাকে মারধর করেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থীর হিরো আলম। হামলাকারীরা নৌকা মার্কার ব্যাজ পরে ছিলেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একদল লোক ধাওয়া করে মারধর করতে থাকে। এ সময় হিরো আলম দৌড়ে পালানোর চেষ্টা করছেন।

সাংবাদিকদের কাছে অভিযোগ করে হিরো আলম বলেন, ‘সকাল থেকে অনেক ভোটকেন্দ্র পরিদর্শন করছি। বিকেল ৩টা পর বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে কিছু লোক আমার ওপর হামলা চালায়।’

জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম এর আগে অভিযোগ করেছিলেন তার এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। কেন ঢুকতে দেওয়া হয়নি সে বিষয়ে কথা বলেছেন রিটার্নিং কর্মকর্তা মো. মনির হোসেন। তিনি বলেন, হিরো আলম যথাযথ ফরম পূরণ করে এজেন্টদের কেন্দ্রে পাঠাননি। এ জন্য তার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১০

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১১

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১২

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৩

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৫

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৬

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৭

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৮

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৯

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

২০
X