কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৫১ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ডার্মাটোলজি জার্নালিস্ট ফোরামের শুভেচ্ছা

ডার্মাটোলজি জার্নালিস্ট ফোরামের সদস্যরা রাজধানীর পশ্চিম পান্থপথে ন্যাশনাল স্কিন সেন্টারে অধ্যাপক ডা. এম ইউ কবীর চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান। ছবি : কালবেলা
ডার্মাটোলজি জার্নালিস্ট ফোরামের সদস্যরা রাজধানীর পশ্চিম পান্থপথে ন্যাশনাল স্কিন সেন্টারে অধ্যাপক ডা. এম ইউ কবীর চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান। ছবি : কালবেলা

রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম ইউ কবীর চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ডার্মাটোলজি জার্নালিস্ট ফোরাম।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে ডার্মাটোলজি জার্নালিস্ট ফোরামের সদস্যরা রাজধানীর পশ্চিম পান্থপথে ন্যাশনাল স্কিন সেন্টারে তার চেম্বারে শুভেচ্ছা সাক্ষাৎ করেন।

সাংবাদিকদের সঙ্গে আলোচনায় ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে সময়োপযোগী করে তোলার প্রতি গুরুত্ব দিয়েছেন। রোগী এবং চিকিৎসকদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চিকিৎসকদের প্রশিক্ষণের ওপর জোর দেন।

এ সময় তিনি একটি পাইলট প্রজেক্টের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে হাসপাতালে ভালো সেবা প্রদানের প্রতিও জোর দেন। হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে মানুষ যে বিভ্রান্তি হচ্ছেন তা নিরসনে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

ডা. এম ইউ কবীর চৌধুরী বলেন,

একাত্তরের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে। এ সময় হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও হলি ফ্যামিলি হাসপাতালকে নিরপেক্ষ এলাকা (নিউট্রোল জোন) ঘোষণা করা হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে রোববার (২৮ এপ্রিল) আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করবেন অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাকে এ নিয়োগ প্রদান করেন। তিনি আগামী তিন বছরের জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১০

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১১

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১২

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৩

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৪

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৬

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৭

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৮

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৯

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

২০
X