কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ডিজাবের সভাপতি আলমগীর, সাধারণ সম্পাদক আহম্মদ উল্লাহ

আলমগীর হোসেন এবং আহম্মদ উল্লাহ। ছবি : সংগৃহীত
আলমগীর হোসেন এবং আহম্মদ উল্লাহ। ছবি : সংগৃহীত

সশস্ত্র বাহিনী তথা প্রতিরক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে দৈনিক সময়ের আলোর হেড অব নিউজ আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক পদে দ্য বাংলাদেশ পোস্টের সিনিয়র রিপোর্টার আহম্মদ উল্লাহ নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানী ঢাকার একটি অভিজাত রেস্তোরাঁয় এ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভোট গণনা শেষে ডিজাব নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। এ সময় অপর দুই নির্বাচন কমিশনার ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সস্পাদক আকতার হোসেন ও ডিজাবের বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সভাপতি আলমগীর হোসেন এর আগে দুই দফায় ডিজাবের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।

দুই বছর মেয়াদে ১৩ সদস্যবিশিষ্ট ডিজাব নির্বাহী কমিটির অন্যান্য পদে নবনির্বাচিতরা হলেন- সহসভাপতি পদে চ্যানেল আইর বিশেষ প্রতিনিধি তারিকুল ইসলাম মাসুম, যুগ্ম সম্পাদক দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার কাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক দেশ টিভির সিনিয়র রিপোর্টার মিরাজ মিজু, অর্থ সম্পাদক বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক দৈনিক আজকালের খবরের ইসমাইল হোসেন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার কামাল হোসেন তালুকদার, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ঢাকা ট্রিবিউনের চিফ রিপোর্টার আলী আসিফ শাওন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার সাজ্জাদ মাহমুদ খান এবং তিনজন নির্বাহী সদস্য যথাক্রমে- বাংলা টিভির অ্যাসাইনমেন্ট এডিটর এম এম বাদশা, মাইটিভির সিনিয়র রিপোর্টার রাকিবুল হাসান ও দ্য বিজনেস পোস্টের সিনিয়র রিপোর্টার আরিফুর রহমান রাব্বি।

এর আগেই ডিজাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সংগঠনের বিদায়ী কমিটির সহসভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ওই এজিএমে ডিজাবের প্রায় সকল সদস্য উপস্থিত থেকে গঠনমূলক আলোচনা ও নানা সিদ্ধান্ত গ্রহণ করেন। নির্বাচন অনুষ্ঠানে বেশ কয়েকজন অতিথি পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১০

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১১

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১২

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৩

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৪

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৫

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৬

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৭

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৮

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৯

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

২০
X