কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৪, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ
বিশ্ব গাধা দিবস

আজ কেউ গাধা বললে রাগ করবেন না

পণ্য বহন করছে গাধা। ছবি : সংগৃহীত
পণ্য বহন করছে গাধা। ছবি : সংগৃহীত

বোকামি কিংবা কাজে ভুল করে গাধা শুনতে হয়নি এমন ব্যক্তি কমই পাওয়া যাবে। যদিও গাধা কি নিয়মিত ভুল করে বা বোকা? এ নিয়ে বিতর্ক থাকলেও আজকের দিনটি গাধাদের জন্য। আজ ৮ মে গাধা দিবস। তাই আজ কেউ গাধা বললে রাগ করবেন না।

গাধা নিয়ে নানা নেতিবাচক কথা প্রচলিত থাকলেও প্রাণীটি প্রাচীন কাল থেকেই বাহক হিসেবে কাজ করে যাচ্ছে। শুধু কী তাই- ওষুধ শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল উৎপাদনে অবদান রাখে প্রাণীটি। গাধার চামড়ার থাকা বিশেষ ধরনের আঠা জিলাটিন চীনে ইজিয়াও নামের প্রচলিত ওষুধের প্রধান কাঁচামাল। এ ওষুধ অ্যাজমা থেকে ইনসোমনিয়ার মতো নানা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।

গবেষণা বলছে- গাধার স্মৃতিশক্তি প্রখর। ২৫ বছর আগে দেখা এলাকা, এমনকি বহু বছর আগে দেখা গাধাদের তারা সহজেই চিনতে পারে। প্রাণীটি জেদি হওয়ায় আত্মরক্ষায় রয়েছে বিশেষ দক্ষতা। যত্ন না নিয়ে কাজ আদায় করে নেওয়া যায় না।

গাধার বড় আকৃতির কান থাকায় মরু পরিবেশে শরীর থাকে শীতল। প্রাণীটি মরু পরিবেশে ৬০ মাইল দূরে থেকে অন্য গাধার সঙ্গে যোগাযোগ রাখতে পারে।

গাধা দিবসের প্রচলন নিয়ে জানা যায়- দিবসটির প্রচলন করেছিলেন বিজ্ঞানী আর্ক রাজিক। তিনি মরুভূমির প্রাণী নিয়ে কাজ করেন। একবার তার ধারণা জন্মে- গাধা যে পরিমাণ কাজ মানুষের জন্য করে থাকে, সে তুলনায় স্বীকৃতি পায়নি। প্রথম তিনি একটি ফেসবুক গ্রুপ তৈরি করেন। তারপর সেখানে গাধাবিষয়ক বিভিন্ন তথ্য প্রচার করতে শুরু করেন।

আর্ক রাজিকের প্রচেষ্টায় ২০১৮ সালে প্রথম বিশ্ব গাধা দিবস উদযাপন করা হয়। তখন থেকে প্রতি বছর ৮ মে গাধা দিবস উদযাপিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X