কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে সহযোগিতা করতে চায় ফ্রান্স 

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দপ্তরে ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি ম্যাসদুপুই। ছবি : কালবেলা
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দপ্তরে ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি ম্যাসদুপুই। ছবি : কালবেলা

স্যাটেলাইট প্রযুক্তি বিষয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে ফ্রান্স সহযোগিতা প্রদানে আগ্রহ ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি ম্যাসদুপুইর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান প্রতিমন্ত্রী।

সোমবার (১৩ মে) সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে উভয়পক্ষের মধ্যে এই সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ফ্রান্সের স্যাটেলাইট প্রতিষ্ঠান এয়ারবাস কর্তৃক বাংলাদেশি তরুণদের প্রশিক্ষণ প্রদানের বিষয়টি উঠে আসে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে, বিশেষ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সম্প্রসারণ ও অগ্রগতি সম্পর্কে মতবিনিময় করেন।

এসময় পলক বাংলাদেশ ও ফ্রান্স বন্ধু-প্রতীম দুই দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্ক তুলে ধরে বলেন, ফ্রান্স বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার এবং অকৃত্রিম বন্ধু।প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সফরে ফ্রান্সের সাথে বাংলাদেশের বিদ‌্যমান সম্পর্ক আগামীতে আরো এগিয়ে যাবে। চলতি মাসে ফ্রান্সের প্রযুক্তি উৎসব মেলায় বাংলাদেশ প্রথম বারের মতো অংশ গ্রহণ করতে যাচ্ছে। মেলায় বাংলাদেশের প্রযুক্তিগত সম্ভাবনা তুলে ধরা হবে। মেলায় ফ্রান্সের ১২০টি প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে বৈঠক হবে বলে তিনি জানান।

এছাড়াও এআই, রোবটিক্স, ব্লকচেইন, সাইবার নিরাপত্তা ইত্যাদি বিষয়ে দক্ষ নাগরিক তৈরির লক্ষ্যে ফ্রান্সের প্রতিষ্ঠিত ‘স্কুল ফোরটি টু’ এর সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন জুনাইদ আহমেদ পলক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X