কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৫:২৩ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৭:৩২ এএম
অনলাইন সংস্করণ

গণভবনকে যার সঙ্গে তুলনা করলেন ফরাসি রাষ্ট্রদূত

রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: সংগৃহীত
রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: সংগৃহীত

ফ্রান্সের রাজধানী প্যারিসে রাজনৈতিক কারাগার বাস্তিল দুর্গের অবস্থান ছিল। এটা তখনকার রাজতন্ত্রের প্রতীক ছিল। ২৩৬ বছর আগে প্যারিসের জনগণ বাস্তিল দুর্গের পতন ঘটায়।

বাংলাদেশের মানুষও বছরখানেক আগে গণভবন দখল করেন, যা ঘৃণিত শাসনব্যবস্থার প্রতীক হিসেবে দেখা হয়। যে কারণে এখানকার মানুষ লড়ছে, তার প্রয়োজনীয়তা ফরাসিরা বোঝেন।

রোববার (১৩ জুলাই) ফ্রান্সের জাতীয় দিবস উপলক্ষে রাজধানীতে দেশটির দূতাবাসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই এসব কথা বলেন।

আগামী ৫ আগস্ট গণভবন পতনের এক বছর হতে যাচ্ছে। এটা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘গণতন্ত্র মানে স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ববোধ ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা। মতপ্রকাশের স্বাধীনতা, সমাবেশ করার অধিকার, সংবাদমাধ্যমের স্বাধীনতাও গণতন্ত্রের কঠিন পথে এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ ভিত্তি। অবশ্যই এর সঙ্গে ন্যায়বিচারও থাকতে হবে।’

বাস্তিল দুর্গের পতন ঘটে ১৭৮৯ সালের ১৪ জুলাই। ফ্রান্সে ১৭৮৯ সাল থেকে গণতন্ত্র সংহত হতে প্রায় ১০০ বছর লেগেছে—এ তথ্য জানিয়ে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, বাংলাদেশের মানুষ আরও দ্রুত গণতন্ত্র অর্জন করবে।

ম্যারি মাসদুপুই বলেন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গণতান্ত্রিক নির্বাচনের যে যাত্রা শুরু হয়েছে, তাতে অনেক বাধা আসবে। তবে সাহস ও দৃঢ় প্রত্যয় থাকলে বাধাগুলো কাটিয়ে ওঠা যাবে। তবে এই ক্রান্তিকালে ধৈর্যের দরকার হবে।

ম্যারি মাসদুপুই দুর্নীতির বিরুদ্ধে লড়াই জোরদার করার ওপরও গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এ ছাড়া দেশি-বিদেশি কূটনীতিক, নেতৃস্থানীয় ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই অনুষ্ঠানে যোগ দেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১০

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১১

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১২

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৩

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৪

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৫

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৬

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৭

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৮

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১৯

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

২০
X