কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ইব্রাহিম রাইসি’র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ড. ইব্রাহিম রাইসি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
ড. ইব্রাহিম রাইসি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ড. ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী ড. হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও তাদের সফরসঙ্গীদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২০ মে) এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ড. ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী ড. হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও তাদের সফরসঙ্গীদের মর্মান্তিক মৃত্যুর কথা শুনে আমি গভীরভাবে মর্মাহত ও দুঃখিত।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে লেখা এক চিঠিতে শেখ হাসিনা এ শোক জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, দুঃখের এ সময়ে, বাংলাদেশ সরকার ও আমার নিজের পক্ষ থেকে আমি ইরানের সরকার ও ভ্রাতৃপ্রতিম দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

শেখ হাসিনা আরও বলেন, প্রেসিডেন্ট রাইসি একজন জ্ঞানী ও নিঃস্বার্থ নেতা ছিলেন- যিনি তার দেশের সেবায় দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন এবং ইরানের জনগণের কল্যাণে কাজ করে গেছেন। রাইসি একজন আন্তর্জাতিক মর্যাদার মহান নেতা ছিলেন এবং তার অনুকরণীয় নেতৃত্ব ও কৃতিত্ব আমাদের জন্য একটি স্থায়ী উত্তরাধিকার হিসেবে থাকবে।

প্রধানমন্ত্রী তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে সাহস ও ধৈর্য ধরার জন্য প্রার্থনা করেন।

প্রসঙ্গত, দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। প্রেসিডেন্ট রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরসহ হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন। বিবিসি, রয়টার্সসহ বেশ কয়েকটি গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। রোববার (১৯ মে) দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X