কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৪, ১২:৪১ পিএম
আপডেট : ২১ মে ২০২৪, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

২৯ মে যেসব এলাকায় সাধারণ ছুটি ঘোষণা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ভোট চলছে আজ মঙ্গলবার। আগামী ২৯ মে তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। দিনটি উপলক্ষে ১১১টি উপজেলায় এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২০ মে) সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ১১১টি উপজেলা পরিষদের নির্বাচনের দিন (২৯ মে) সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

এর আগে এসব নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এ চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, আগামী ২৯ মে ১১১ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ২৯ মে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপের ভোট উপলক্ষে আজ মঙ্গলবার দেশের ১৫৬টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সেই সঙ্গে এদিন এসব এলাকায় ব্যাংকও বন্ধ রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X