কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসির মর্যাদা দ্রুত বাস্তবায়নের দাবি

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসির মর্যাদা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতি। ছবি : কালবেলা
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসির মর্যাদা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতি। ছবি : কালবেলা

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসি (পাস) সমমান মর্যাদা প্রদানের উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতি।

মঙ্গলবার (২১ মে) বিকেলে ঢাকার আব্দুল গণি রোডস্থ শিক্ষা ভবন চত্বরে সংগঠনের সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে নেতৃবৃন্দ এ আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও স্মার্ট বাংলাদেশের অভীষ্ট লক্ষ্য অর্জনে দক্ষ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নে পরিকল্পনা নিয়েছেন। সরকারের লক্ষ্য অর্জনে কারিগরি শিক্ষার প্রতি অভিভাবক ও শিক্ষার্থীদের আকৃষ্টকরণের জন্য শিক্ষা মন্ত্রণালয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাস) কোর্সের সমমান মর্যাদা প্রদানে উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ বানচালের অসৎ উদ্দেশ্যে ডিগ্রি ইঞ্জিনিয়ার ও তাদের সংগঠন আইইবি অযৌক্তিক ও বিদ্বেষপূর্ণ আচরণ করছে। যা সম্পূর্ণ অনভিপ্রেত ও অপ্রত্যাশিত।

সমাবেশে জাতীয় মেধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে প্রকৌশল প্রযুক্তি উন্নয়নের স্বার্থে রাষ্ট্রের প্রশাসন ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদধারীদের প্রবেশ বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারি কর্মকমিশনের প্রতি আহ্বান জানানো হয়।

বক্তাগণ প্রকৌশল কর্মক্ষেত্রের সুষ্ঠু পরিবেশ ও কর্মচাঞ্চল্য বজায় রাখার স্বার্থে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যার সমাধান ও বিএনবিসি-২০২০ এর বিতর্কিত ধারা সংশোধনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানান।

সমাবেশে বক্তব্য রাখেন আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুল মোতালেব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুছ, ঢাকা জেনিক সভাপতি মির্জা এটিএম গোলাম মোস্তফা, ইইডি ডিপ্রকৌসের সাধারণ সম্পাদক মো. জাফর আলী সিকদার, সহসভাপতি মো. জরজিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সাকলায়েন প্রমুখ।

সমাবেশ শেষে সংগঠনের একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর কাছে তিন দফা বাস্তবায়নে স্মারকলিপি দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X