কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ০৮:৩৮ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৩, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ধর্মীয় বা কোনো গোষ্ঠীর স্বার্থে শিশুকে ব্যবহার করা যাবে না: ডেপুটি স্পিকার

সংসদীয় আরবান ককাস গঠনবিষয়ক সভায় ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু।
সংসদীয় আরবান ককাস গঠনবিষয়ক সভায় ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, ধর্মীয় উদ্দেশ্যে বা অন্য কোনো উপলক্ষের দোহাই দিয়ে চাঁদাবাজি, ভিক্ষাবৃত্তি বা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর স্বার্থে কোনো শিশুকে ব্যবহার করা যাবে না।

সোমবার (৫ জুন) জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে আরবান প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় ‘শিশুবান্ধব নগর শিশুর অধিকার; বাস্তবায়ন আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যে আয়োজিত সংসদীয় আরবান ককাস গঠনবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শামসুল হক টুকু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যেসব এনজিও দেশের কল্যাণে কাজ করবে, সরকার সবসময় তাদের উৎসাহ দেবে। শিশুদের কল্যাণে সরকারি ও বেসরকারি উদ্যোগে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

ডেপুটি স্পিকার বলেন, স্মার্ট বাংলাদেশ গড়া আমাদের সবারই দায়িত্ব। আর এই দায়িত্ব সূচারুরূপে পালন করতে হলে আগামীর ভবিষ্যৎ ও দেশের সম্পদ প্রতিটি শিশুকে সঠিকভাবে বেড়ে উঠার সুযোগ তৈরি করে দিতে হবে। কোনো শিশু অবহেলায়, অনাদরে বা অযত্নে বড় হতে পারে না।

তিনি বলেন, আরবান এলাকার পিছিয়ে পড়া ও অবহেলিত শিশুরা আমাদেরই সন্তান। তাদের মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যৎ যোগ্য নেতৃত্ব। সর্বোচ্চ পর্যায়ের জনপ্রতিনিধি হিসেবে এ বিষয়টি লক্ষ্য করা অবশ্যই আমাদের দায়িত্ব।

তিনি আরও বলেন, এ লক্ষ্যে সংসদীয় ককাস গঠনের আজকের এ উদ্যোগ সফল হয়েছে। এই সংসদীয় আরবান ককাস কমিটি তাদের দায়িত্ব সঠিকভাবেই পালন করবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল, সিমিন হোসেন রিমি, জুয়েল আরেং, শিরীন আহমেদ, শবনম জাহান, আরমা দত্ত, শামসুন নাহার, সৈয়দা রুবিনা আক্তার, হাবিবা রহমান খান, বাসন্তী চাকমা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

১০

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

১১

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

১২

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

১৩

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

১৪

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

সাড়ে ৫ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১৭

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১৮

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

১৯

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

২০
X