কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০৭:৪৬ পিএম
আপডেট : ২৩ মে ২০২৪, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা নদী বন্দরের ইজারা না দিতে যাপের অনুরোধ 

ঢাকা নদী বন্দর। ছবি : সংগৃহীত
ঢাকা নদী বন্দর। ছবি : সংগৃহীত

ঢাকা নদী বন্দরের আওতাধীন মূল টার্মিনাল, লালকুঠিঘাট ও ওয়াইজঘাটের লেবার হ্যান্ডলিং ইজারা না দিতে নৌপরিবহন প্রতিমন্ত্রী বরাবর লিখিত আবেদন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাপ) সংস্থা।

বৃহস্পতিবার (২৩ মে) যাবের প্রেসিডেন্ট মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম স্বাক্ষর করা আবেদনটি মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, ঢাকা নদী বন্দর থেকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় ২১ জেলার ৪১ নৌপথে লাখ লাখ যাত্রী যাতায়াত করে। যার অধিকাংশই দরিদ্র ও হীন দরিদ্র। সাধারণ এই যাত্রীরা জীবিকা নির্বাহের জন্য অল্প খরচে প্রতিনিয়ত লঞ্চে যাতায়াত করে থাকেন। ঘাট ইজারা দেওয়ার ফলে, ইজারাদারের লোকজন এসব যাত্রীদের থেকে অবাণিজ্যিক মালামাল পরিবহনে লেবার হ্যান্ডলিং চার্জ আদায় ও যাত্রীদের বিভিন্নভাবে হয়রানি করছে। যার ফলে লঞ্চের যাত্রী সংখ্যা অনাকাঙ্ক্ষিতভাবে হ্রাস পাচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

বাস টার্মিনাল , ট্রেন স্টেশন ও বিমানবন্দর সহ কোথাও প্রবেশ ফি আদায় করা হয় না এবং লেবার হ্যান্ডলিং ইজারা দেওয়া হয় না একথা উল্লেখ করে আবেদনে বলা হয়েছে, শুধু বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ বিভিন্ন নদী বন্দরে যাত্রী প্রবেশে কোটি কোটি টাকা আদায় করছে। ঢাকা নদী বন্দর লেবার হ্যান্ডলিং ইজারা না দিলে তেমন কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন হবে না।

এই অবস্থায় যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ঢাকা নদী বন্দরের আওতাধীন মূল টার্মিনাল, লালকুটিঘাট ও ওয়াইজ ঘাটের লেবার হ্যান্ডলিং ইজারা না দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নৌপরিবহন প্রতিমন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X