কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ১০:০০ পিএম
আপডেট : ২৪ মে ২০২৪, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় প্রেস ক্লাবে কিডনি ও চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবে কিডনি ও চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে কিডনি ও চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। ছবি : কালবেলা

সাংবাদিকসহ বৃহত্তর জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বেসরকারি হাসপাতালগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

শুক্রবার (২৪ মে) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হল এবং জহুর হোসেন চৌধুরী হলে ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সহযোগিতায় জাতীয় প্রেস ক্লাব বিনামূল্যে কিডনি ও চক্ষু ক্যাম্পের আয়োজন করে।

জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী এ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন।

ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম ও ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের জেনারেল ম্যানেজার মো. হাফিজুর রহমান ও ব্যবস্থাপনা কমিটির সদস্য কল্যাণ সাহা অনুষ্ঠানে বক্তৃতা দেন।

এ সময় ক্লাবের কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা কমিটি সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ সিদ্দীকি সোমা, সৈয়দ আবদাল আহমদ, মোহাম্মদ মোমিন হোসেন ও সীমান্ত খোকন উপস্থিত ছিলেন ।

কিডনি ও চক্ষু ক্যাম্পে পাঁচ শতাধিক ক্লাব সদস্য ও তাদের পরিবারবর্গের চক্ষু পরীক্ষা, ডায়াবেটিক ও কিডনি সম্পর্কিত আরবিএস, সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করা হয়।

মেডিকেল ক্যাম্প দুটিতে অংশ নেন সন্ধানী জাতীয় চক্ষু দান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনিলাল আইস লিটু, চিফ কনসালটেন্ট প্রফেসর মালিক ইফতেখার সিদ্দিকী, ডা. ফাতেমা বিনতে হামিদ ও কো-অর্ডিনেটর মো: সাইফুল ইসলাম চৌধুরী এবং ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের ডেপুটি সুপারিনটেনডেন্ট ডা. মো. সিরাজ উদ্দিন, ডিরেক্টর নজরুল ইসলাম চৌধুরী শাওন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ এম দুলাল, পাবলিক রিলেশন অফিসার মো. সোহরাব আকন্দ ও সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট) মো. হিরো মিয়া প্রমুখ।

মো. আশরাফ আলী বলেন, ক্লাব সদস্য ও কমকর্তা-কর্মচারীদের শারীরিক সুস্থতায় রোগ নির্ণয়ের কথা চিন্তা করে এই ফ্রি মেডিকেল ক্যাম্পটির আয়োজন করা হয়। অন্যান্য হাসপাতালগুলো যদি সাধারণ মানুষের চিকিৎসায় এভাবে এগিয়ে আসে তাহলে দেশের সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। কারণ সরকারের একার পক্ষে এই বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। স্বাস্থ্যসেবায় এগিয়ে আসার জন্য তিনি ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতিকে ধন্যবাদ জানান। ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের জেনারেল ম্যানেজার মো. হাফিজুর রহমান বলেন, বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সামাজিক দায়বদ্ধতা থেকেই এ কাজটি করে থাকি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X