কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ এএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৫ এএম
অনলাইন সংস্করণ
দুই দফা দাবি

আন্দোলনস্থান ত্যাগে চাপ প্রয়োগের অভিযোগ মুক্তিযোদ্ধা পরিবারের

জরুরি সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা। ছবি : কালবেলা
জরুরি সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা। ছবি : কালবেলা

দুই দফা দাবিতে গত ৯ আগস্ট থেকে টানা ৪১ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসী। কিন্তু এখন পর্যন্ত দাবি দুটি মেনে না নেওয়ায় ক্ষুব্ধ ও হতাশ তারা। এর মধ্যে আন্দোলনস্থান ত্যাগ করার জন্য ভয়ভীতি ও চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ তাদের।

এমন অবস্থায় নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জরুরি সংবাদ সম্মেলন করেন আন্দোলনকারীরা।

সংবাদ সম্মেলনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মো. আব্দুর রহিম বলেন, রাজধানীর কলমিলতা বাজারের ক্ষতিপূরণ আদায় এবং মিরপুর ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি বাতিল আদেশ প্রত্যাহারসহ সারা দেশে বস্তি পুনর্বাসন—এই দুটি দাবি আদায়ের লক্ষ্যে তারা টানা ৪১ দিন আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এতে অনেক বস্তিবাসী অসুস্থ হয়ে পড়েছেন।

তিনি অভিযোগ করে বলেন, আমাদের আন্দোলনে পুলিশ নিরাপত্তা সহযোগিতা না করে বরং উল্টো আন্দোলনের স্থান ত্যাগ করার জন্য দুদিন ধরে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করছে। মিছিল সমাবেশ করতেও বাধা দিচ্ছেন। ভূমি মন্ত্রণালয় বি-টিম বানিয়ে ভাসানটেক প্রকল্পে তাদের দেওয়া অবৈধ দখলদারদের দিয়ে আমাদের কর্মকাণ্ডে বাধা দিচ্ছে।

আন্দোলনকারীদের পক্ষে আব্দুর রহিম বলেন, আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে আমাদের দাবি দুটি মেনে নেওয়া না হলে আমরা মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসী সর্বস্তরের জনতাকে নিয়ে ২৮ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় পূর্বঘোষিত সকাল-সন্ধ্যা হরতাল পালন করব। হরতালের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য রাজনৈতিক নেতাদের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে বস্তি নেত্রী জেসমিন, নুরজাহান, হেলালসহ বস্তিবাসী উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১০

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১১

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১২

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৩

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৪

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৫

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৬

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৭

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৮

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৯

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

২০
X