কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০১:৩৮ পিএম
আপডেট : ২৯ মে ২০২৪, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

এমপি আনারকে হত্যার কারণ উদ্ধার করা যায়নি : ডিএমপি কমিশনার

ডিএমপি হেডকোয়ার্টারে ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান। ছবি : কালবেলা
ডিএমপি হেডকোয়ার্টারে ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান। ছবি : কালবেলা

এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল কারণ এখনো ভারত ও বাংলাদেশের পুলিশ উদ্ধার করতে পারেনি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান।

বুধবার ডিএমপি হেডকোয়ার্টারে আয়োজিত ডাটাবেজ অ্যান্ড এনালাইসিস অব রোড ক্রাশ (DARC) সফটওয়্যার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংসদ সদস্যকে কী কারণে হত্যা করা হয়েছে অর্থাৎ হত্যার মোটিভ কী এটি এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশ কিংবা ইন্ডিয়ান পুলিশ কেউই উদ্ধার করতে পারেনি। এই ঘটনার যিনি ষড়যন্ত্রকারী, পরিকল্পনাকারী তিনি এখন দেশের বাইরে রয়েছেন। তাকে গ্রেপ্তার করা যায়নি। তাই এ বিষয়ে এখনো কিছুই উদ্ধার করা যায়নি। তাকে গ্রেপ্তার করলেই কেবল এ হত্যার মোটিভ জানা যাবে।

যেহেতু মূল অভিযুক্ত আমেরিকায় পলাতক। তাদের সঙ্গে তো বাংলাদেশের বন্দিবিনিময় চুক্তি নেই। এই ক্ষেত্রে তাকে ফেরানোর ক্ষেত্রে কী ধরনের পদ্ধতি অবলম্বন করা হবে? এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, এক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে যে ধরনের প্রচেষ্টা করা দরকার সেটির সর্বোত্তম চেষ্টা করা হবে। যেহেতু তিনি (আজিম) আমাদের সংসদ সদস্য ছিলেন সুতরাং তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে। যদিও তাদের সঙ্গে (আমেরিকা) আমাদের সেই ধরনের কন্টাক্ট নেই। অন্য যে কোনো মাধ্যম বা কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ চেষ্টা এ বিষয়ে করা হবে।

এক্ষেত্রে ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তিকে কাজে লাগানো হবে কি না? এমন প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন, আপনারা জানেন, এই ঘটনাটি বাংলাদেশের আইনে বিচার হতে পারে এবং ইন্ডিয়াতেও ঘটনা ঘটেছে ইন্ডিয়াতেও বিচার হতে পারে। সুতরাং এটি আমাদের পারস্পারিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X