কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৪, ০৮:১৭ পিএম
আপডেট : ০১ জুন ২০২৪, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

রাতেই বিভিন্ন জেলায় তীব্র কালবৈশাখীর শঙ্কা

রাতেই বিভিন্ন অঞ্চলে তীব্র ঝড়ের শঙ্কা রয়েছে। গ্রাফিক্স : কালবেলা
রাতেই বিভিন্ন অঞ্চলে তীব্র ঝড়ের শঙ্কা রয়েছে। গ্রাফিক্স : কালবেলা

রাত ৯টার পর থেকে পরবর্তী ৫ ঘণ্টার মধ্যে দেশের ১১টি জেলায় তীব্র কালবৈশাখী ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার (১ জুন) সন্ধ্যায় আবহাওয়া পর্যবেক্ষণে কাজ করা বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, আজ শনিবার রাত ৯টার পর থেকে পরবর্তী ৫ ঘণ্টায় মেহেরপুর, ঝিনাইদহ, যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, দক্ষিণ গোপালগঞ্জ এবং এর পার্শ্ববর্তী এলাকায় তীব্র কালবৈশাখীসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে। তাই এসব এলাকায় সবাইকে বাড়তি সতর্কতার মধ্যে থাকতে হবে।

এ ছাড়াও কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশও তীব্র কালবৈশাখীর বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, শনিবার সন্ধ্যা ৭টার পর থেকে রাত ২টার মধ্যে খুলনা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রমের প্রবল শঙ্কা দেখা যাচ্ছে। সেইসঙ্গে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে তাপমাত্রা কমে এলেও আবার বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আজ শনিবার দেশের প্রায় ১৬ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। তবে দেশের আকাশে মৌসুমি বায়ুর প্রভাব বিস্তার করতে শুরু করেছে। এর প্রভাবে আগামী সোমবার (৩ জুন) প্রায় সারা দেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিপ্ততর।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কক্সবাজারের টেকনাফে দেশের সর্বোচ্চ ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, মৌসুমি বায়ু দেশের ভেতরে ঢুকতে শুরু করেছে। এখনো বর্ষা না এলেও এর প্রভাব পড়তে শুরু করবে শিগগিরই। আগামী সোমবার প্রায় সারা দেশে বৃষ্টি হতে পারে।

শনিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, মৌলভীবাজার, চাঁদপুর, নোয়াখালী, বাগেরহাট, যশোর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১০

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১১

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১২

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৩

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৪

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৫

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৬

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৭

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৮

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৯

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

২০
X