কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

রাতেই ঢাকাসহ ১২ অঞ্চলে তীব্র ঝড়-বৃষ্টির আভাস

রাতেই দেশের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস। গ্রাফিক্স : কালবেলা
রাতেই দেশের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস। গ্রাফিক্স : কালবেলা

রাতেই ঢাকাসহ দেশের ১২ অঞ্চলে তীব্র ঝড়ের আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

সোমবার (৩ জুন) দুপুর আড়াইটা থেকে দিবাগত রাত ১টার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ হাফিজুর রহমানের সই করা আলাদা সতর্কবার্তায় বলা হয়েছে, আজ দুপুর আড়াইটা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে বলেও সতর্কবার্তায় বলা হয়েছে। এদিকে আবহাওয়ার এক সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে আজ সন্ধ্যা থেকে পরবর্তী বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যা পর্যন্ত ভারি (২৪ ঘণ্টায় ৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (২৪ ঘণ্টায় ৮৯ মিলিমিটার) বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিসের ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, সিলেট, চাঁদপুর, নোয়াখালী, খুলনা, বাগেরহাট, যশোর ও বরিশাল জেলাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে মঙ্গলবার (৪ জুন) সকালের মধ্যে কিছু কিছু জায়গা থেকে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। দেশের সব বিভাগে তিন দিন অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে সারা দেশেই সোমবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া বুধবার (৫ জুন) দিন ও রাতের তাপমাত্রা ফের বাড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১০

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১১

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১২

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৩

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৪

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৫

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৭

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৮

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৯

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

২০
X