কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ১০:২৩ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৪, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সোমবার রাশিয়ান রাষ্ট্রদূত ম্যানতিতস্কি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি : কালবেলা
সোমবার রাশিয়ান রাষ্ট্রদূত ম্যানতিতস্কি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি : কালবেলা

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দর ম্যানতিতস্কি।

সোমবার (৩ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ম্যানতিতস্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় রাষ্ট্রদূত রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ১০-১২ জুন ব্রিকস মিনিস্টেরিয়াল সম্মেলনে যোগদানের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে লেখা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন।

পররাষ্ট্রমন্ত্রী আমন্ত্রণের জন্য মন্ত্রী ল্যাভরভের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়ার সমর্থন গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। দু’দেশের মধ্যে শিক্ষা সনদ স্বীকৃতি, রাশিয়ায় আরও জনবল রপ্তানিসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলাপ করেন তারা। রাষ্ট্রদূত এ দেশ থেকে আরও প্রশিক্ষিত কর্মী নেওয়ার সম্ভাবনার কথা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১০

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১১

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১২

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৩

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৪

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৫

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৬

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৭

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১৮

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৯

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

২০
X