কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

রাসেল ভাইপার নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী 

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি : সংগৃহীত
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি : সংগৃহীত

ভয়াবহ বিষাক্ত সাপ রাসেল ভাইপার ছড়িয়েছে দেশের বিভিন্ন জেলায়। যার আতঙ্ক ছড়িয়েছে পুরো বাংলাদেশে। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়সহ এ সম্পর্কিত অধিদপ্তরগুলো। এবার বিষয়টি নিয়ে কিছুটা স্বস্তির সংবাদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মন্ত্রী বলেছেন, আতঙ্কিত হবেন না। রাসেল ভাইপারের যে অ্যান্টিভেনম (প্রতিষেধক টিকা) সেটা আমাদের হাসপাতালগুলোতে পর্যাপ্ত মজুত আছে। আমি পরিষ্কার নির্দেশ দিয়েছি কোনো অবস্থাতেই অ্যান্টিভেনমের ঘাটতি থাকা যাবে না।

শনিবার (২২ জুন) সকাল ১০টার দিকে অনলাইন প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত এক সভায় স্বাস্থ্যমন্ত্রী এই কথা বলেন।

সভায় সারা দেশের সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভাগীয় পরিচালক, মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকসহ দেশের সমগ্র স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

সভায় স্বাস্থ্যমন্ত্রী দেশের সমগ্র হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রাখার এবং কোনো অবস্থাতেই অ্যান্টিভেনমের স্টক খালি না থাকার নির্দেশ দেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সর্পদংশ করলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোগীকে দ্রুত চিকিৎসা দেওয়া। আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। যথাযথ চিকিৎসার মাধ্যমে রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব।

স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন এ বিষয়ে জনসচেতনতা তৈরি করার জন্য প্রচার প্রচারণার উপর জোর দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১০

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১১

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১২

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১৩

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৪

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৫

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৬

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৭

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৮

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৯

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

২০
X