কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ভাতার দাবিতে অর্থ উপদেষ্টা অবরুদ্ধ, বরখাস্ত ১৪ 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলন করে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে ৬ ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ রাখার ঘটনায় গ্রেপ্তার হওয়া ১৪ জন নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার জারি করা একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন— বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহসভাপতি শাহীন গোলাম রাব্বানী, নজরুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রোমান গাজী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক আবু বেলাল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক কামাল হোসেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তা মো. তায়েফুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অফিস সহায়ক বিপুল রানা বিপ্লব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক মো. আলিমুজ্জামান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বিকাশ চন্দ্র রায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারী ইসলামুল হক ও মো. মহসিন আলী, তথ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক ও সংযুক্ত পরিষদের প্রচার সম্পাদক মিজানুর রহমান সুমন এবং মন্ত্রিপরিষদ বিভাগের অফিস সহায়ক নাসিরুল হক।

ঘটনার দিন গত ১০ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে বিভিন্ন মন্ত্রণালয়ের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা অর্থ উপদেষ্টার কক্ষের সামনে অবস্থান নেন। তারা দরজার সামনে স্লোগান দিতে থাকেন এবং উপদেষ্টাকে কক্ষ ত্যাগ করতে বাধা দেন। পরিস্থিতি দীর্ঘ সময় ধরে চলার পর রাত ৮টা ১২ মিনিটে পুলিশি নিরাপত্তায় অর্থ উপদেষ্টা সচিবালয় ত্যাগ করেন।

সাবেক শীর্ষ আমলারা বলেছেন, সচিবালয়ের মতো সংবেদনশীল স্থানে একজন উপদেষ্টাকে দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখার ঘটনা গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে এবং প্রশাসনিক শৃঙ্খলার দুর্বল চিত্র প্রকাশ করেছে। তারা ঘটনাটিকে প্রশাসনিক ইতিহাসে ‘নজিরবিহীন’ বলেও উল্লেখ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X