কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিতে ডিআরইউ-বিজেসি’র উদ্বেগ

ডিআরইউ-বিজেসি’র লোগো। ছবি : সংগৃহীত
ডিআরইউ-বিজেসি’র লোগো। ছবি : সংগৃহীত

সাংবাদিকদের প্রসঙ্গে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পেশাজীবী সাংবাদিকদের দুই সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)।

ডিআরইউ নিজেদের বিবৃতিতে জানায়, সম্প্রতি পুলিশের সাবেক ও বর্তমান কয়েক কর্মকর্তাকে নিয়ে সংবাদ প্রকাশের পর কোনো কোনো মহল ও সংগঠন যে ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করছে, তা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি। আর পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের চিঠি স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি বলে দাবি করেছে বিজেসি। রোববার (২৩ জুন) দুই সংগঠন পৃথক বিবৃতিতে এমন বক্তব্য প্রদান করে।

ডিআরইউর সভাপতি সৈয়দ শুকুর আলী ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়, দেশের কয়েকজন বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তার অস্বাভাবিক সম্পদের মালিক হওয়ার সংবাদ কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে প্রকাশ করা হয়েছে বলে তারা মনে করেন না। সাংবাদিকেরা সব সময় দায়িত্বশীল এবং তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করে থাকেন।

ডিআরইউর সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সব তথ্যই গণমাধ্যমের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু সাংবাদিকদের বড় কাজটি হচ্ছে বিভিন্ন বিষয়ে অনুসন্ধানী সংবাদ পরিবেশন করা। সাংবাদিকেরা অনুসন্ধান করে তথ্য-উপাত্ত বের করে থাকেন এবং পেশাদারির সঙ্গে তা প্রকাশ করেন।

অন্যদিকে বিজেসি নিজেদের বিবৃতিতে উল্লেখ করে, বিভিন্ন সময়ে পুলিশ বাহিনীর কর্তা ব্যক্তিরা বলেছেন, ‘ব্যক্তির দায় কোনোদিন প্রতিষ্ঠান নেবে না।’ কিন্তু পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এই চিঠির মাধ্যমে কি ব্যক্তির দুর্নীতির দায় প্রতিষ্ঠানের ঘাড়ে তুলে নেওয়া হয় না? যেসব প্রতিবেদন গণমাধ্যমে হয়েছে তা সত্য না মিথ্যা সে বিষয়ে কোনো ধরনের তদন্ত না করে ঢালাওভাবে এ ধরনের চিঠি দেওয়া পেশাদারি দায়িত্বশীলতাকে প্রশ্নবিদ্ধ করে।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বক্তব্যের প্রতিবাদ করে সংগঠনটি আরও উল্লেখ করে, বিজেসি মনে করে, যেসব সাবেক ও বর্তমান পুলিশ সদস্যর বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন হয়েছে- তা যদি অসত্য হয়, দালিলিক প্রমাণ যদি না থাকে, তাহলে দেশের আইন অনুযায়ী ওই ব্যক্তি প্রেস কাউন্সিলে যেতে পারেন। যেখানে সংশ্লিষ্ট প্রতিবেদন ও গণমাধ্যমের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আইনসম্মত পন্থা আছে। তা না করে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঢালাওভাবে সব প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত বলা স্বাধীন সাংবাদিকতার ওপর হস্তক্ষেপের শামিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X