কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

এপিএ বাস্তবায়নে প্রথম হয়েছে বাংলাদেশ আনসার 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হকের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন। ছবি : কালবেলা
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হকের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন। ছবি : কালবেলা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়ন মূল্যায়নে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ২০১৪-১৫ অর্থবছরে এপিএ প্রবর্তনের পর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই প্রথমবারের মতো শীর্ষস্থান লাভের গৌরব অর্জন করেছে।

রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হকের হাতে এই কৃতিত্বপূর্ণ অর্জনের স্বীকৃতি স্বরূপ সনদ ও ক্রেস্ট তুলে দেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক (ভিডিপি প্রশিক্ষণ) ও গণসংযোগ কর্মকর্তা (অতি. দায়িত্ব) মো. রুবেল হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এপিএ বাস্তবায়ন মূল্যায়নে প্রথম স্থান অর্জন করায় বাহিনীর সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক। তিনি সকলকে এই অর্জনে উদ্বুদ্ধ হয়ে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সহিত আরও পেশাদার মনোভাব নিয়ে কাজ করতে বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০৪১ বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাহিনীর সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূলত একটি স্বনিয়ন্ত্রিত কৌশল যা একটি সংস্থাকে লক্ষ্য অর্জনের দিকে ধাবিত করে। এতে প্রতিফলিত হয় সরকারের নির্বাচনী ইশতেহার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০২১-২৫), প্রেক্ষিত পরিকল্পনা, ব-দ্বীপ পরিকল্পনা-২১০০। এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের নিমিত্তে সরকারের প্রতিটি দপ্তরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের মাধ্যম হিসেবে পরিকল্পনা গ্রহণ করা হয়। একটি প্রতিষ্ঠান আগামী এক বছর কী কী কার্যক্রম গ্রহণ করবে, কতটুকু কার্যক্রম করবে এবং তা বাস্তবায়নের মাধ্যমে একটি কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করে এপিএ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১০

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১১

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৩

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৬

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৭

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

২০
X