কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

রেড ক্রিসেন্টের গ্রিন রেসপন্স অলিম্পিয়াডে সেরা ৩ ইউনিট

রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত হলো গ্রিন রেসপন্স অলিম্পিয়াড। ছবি : কালবেলা
রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত হলো গ্রিন রেসপন্স অলিম্পিয়াড। ছবি : কালবেলা

রেড ক্রিসেন্টের জাতীয় সদর দপ্তর ও ১০টি ইউনিটসহ মোট ১১টি ইউনিট অলিম্পিয়াডে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। সেখান থেকে সেরা হয়েছে ৩টি ইউনিট। পরিবেশ বাঁচাতে সৃজনশীল সমাধান খুঁজে বের করায় চ্যাম্পিয়ন হয় নারায়ণগঞ্জ ইউনিট। প্রথম রানার্সআপ হয় জাতীয় সদর দপ্তর দল ও দ্বিতীয় রানার্সআপ হয় দিনাজপুর ইউনিট।

বুধবার (২৬ জুন) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) আয়োজনে প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত হলো গ্রিন রেসপন্স অলিম্পিয়াড ২০২৪।

প্রধান অতিথি হিসেবে অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম. ইউ. কবীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী, সোসাইটির ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান চৌধুরী হেলাল এবং কোষাধক্ষ্য এম এ ছালাম। বিচারকের দায়িত্ব পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশনবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. শহিদুল ইসলাম, আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারপারসন ড. ফাতেমা আক্তার এবং আইইউসিএন’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শেখ মোহাম্মদ মেহেদী আহসান।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ও পরিচালক ইমাম জাফর সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মুন্সি কামরুজ্জামান কাজল, অ্যাড. সোহানা তাহমিনা, অ্যাড. মো. মাহবুবার রহমান তালুকদার, মহাসচিব কাজী শফিকুল আযম, বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, আইএফআরসি’র হেড অব ডেলিগেশন আলবার্তো বোকানেগ্রা, জার্মান রেড ক্রসের এক্টিং কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আনা মেরিকুইনা, গ্রিন রেসপন্স ফোকাল মো. শাহজাহান সাজু, সোসাইটির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও যুব স্বেচ্ছাসেবকরা।

অধ্যাপক ডা. এম. ইউ. কবীর চৌধুরী বলেছেন, আমাদের দায়িত্ব পরিবেশের ক্ষতি রোধ করা। আমি আশাবাদী, এই অলিম্পিয়াড থেকে এমন কিছু সৃজনশীল এবং কার্যকরী সমাধান বেরিয়ে আসবে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং সবুজ পৃথিবী নিশ্চিত করবে।

মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী পরিবেশের ক্ষতি রোধ করতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সঙ্গে সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রেড ক্রিসেন্ট আরও সমন্বিতভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

১০

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

১১

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

১২

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

১৩

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

১৪

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

১৬

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

১৭

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

১৮

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

১৯

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

২০
X