কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে অসংক্রামক রোগ প্রতিরোধে রেড ক্রিসেন্টের বিশেষ উদ্যোগ 

সভা। ছবি : সংগৃহীত
সভা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) প্রতিষ্ঠার পর থেকে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ, স্বাস্থ্যঝুঁকি এবং জনস্বাস্থ্য সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিডিআরসিএসের স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে আছেন পরিচালক ডা. শাহানা জাফর, গাজীপুরসহ সারা দেশে অসংক্রামক রোগ প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের মাধ্যমে দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে সুস্থ জীবনধারা প্রচার এবং অসংক্রামক রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অসংক্রামক রোগ বর্তমানে দেশের সবচেয়ে বড় স্বাস্থ্যঝুঁকি হিসেবে বিবেচিত, যা মোট মৃত্যুর ৬৭ শতাংশের জন্য দায়ী। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ ও ক্যানসার প্রধান অসংক্রামক রোগের মধ্যে রয়েছে এবং এগুলো মোট অকাল মৃত্যুর ৮২ শতাংশের জন্য দায়ী।

সম্প্রতি গাজীপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম, অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়। সভায় সিভিল সার্জন কার্যালয়সহ প্রায় ১৪টি স্বাস্থ্য খাতের অংশীদার সংস্থা অংশগ্রহণ করে।

বিডিআরসিএস দেশের স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কোভিড-১৯ এবং টাইফয়েড টিকাদান কার্যক্রমেও সরকারের সহায়ক সংস্থা হিসেবে ভূমিকা রাখছে। মানবতার প্রতি অঙ্গীকারের সঙ্গে সংগঠনটি ভবিষ্যতেও সরকারের সহযোগিতায় দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং অকাল মৃত্যু প্রতিরোধে কাজ করে যাবে।

কালবেলা/নূর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্সে দেশে গবেষণায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১০

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১১

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১২

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৩

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৪

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৫

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১৬

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৭

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৮

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৯

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

২০
X