বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

কৃষি শিক্ষা ও গবেষণায় আরও বেশি জোর দেওয়া প্রয়োজন

কৃষি শিক্ষা ও গবেষণায় আরও বেশি জোর দেওয়া প্রয়োজন

রাজধানীর শেরেবাংলা নগরে সবুজ শ্যামলের গ্রামখ্যাত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আজ ১১ সেপ্টেম্বর এ বিশ্ববিদ্যালয়টি ২৪ বছর পেরিয়ে ২৫ বছরে পদার্পণ করেছে। যদিও উপমহাদেশের প্রাচীণতম কৃষি শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে এটি এখন ৮৭ বছর অতিক্রান্ত করছে। ১১ ডিসেম্বর ১৯৩৮ সালে ‘দ্য বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউট’ নামে এর যাত্রা শুরু হয়েছিল। এরপর বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে নামের পরিবর্তন হয়ে ২০০১ সালের ৯ ডিসেম্বর জাতীয় সংসদে পাস হয় ও পরবর্তীতে ১১ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নামে এটি যাত্রা শুরু করে।

কৃষি শিক্ষা ও গবেষণাকে দ্রুত গতিতে এগিয়ে নিতেই রাজধানীর বুকে একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়েছিল। দেশের সার্বিক পরিস্থিতি ভালো থাকায় এ বছর অনেকটা আড়ম্বরভাবেই পালিত হচ্ছে বিশ্ববিদ্যালয় দিবসটি।

কৃষিই আমাদের প্রধান চালিকাশক্তি। পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, আর গোলা ভরা ধান এখন প্রান্তিক কৃষকের স্বপ্ন মনে হলেও এটিই ছিল এক সময় কৃষকের প্রধান অবলম্বন। কৃষকদের বর্তমান অবস্থা যা-ই হোক না কেন এ কথা সত্যি যে, আজো আমরা সারাবিশ্বে মাথা উঁচু করে টিকে আছি শুধু কৃষির কারণেই। করোনার কঠিন সময়ের মধ্যে যখন অন্য খাতগুলোর অবস্থা খুবই নাজুক ছিল তখনও কৃষিই আমাদেরকে আশা জাগিয়েছে, এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছে। নতুন নতুন জাত ও প্রযুক্তির আধুনিকতায় একদিকে যেমন আমরা মাটি ছাড়াই সবজি ও ফসল চাষে সফলতা অর্জন করছি, ঠিক একইভাবে কৃষিবিদদের নিরন্তর গবেষণায় দেশের দক্ষিণাঞ্চলের লবণাক্ত জমিতে লবণ সহিষ্ণু জাত আবিষ্কারসহ খরা ও বন্যা সহনশীল জাত আমাদের প্রান্তিক কৃষকের ভাগ্য উন্নয়নে রাখছে বিশাল ভূমিকা। শুধু তাই নয় ন্যানো প্রযুক্তি, ভাসমান বেডে সবজি চাষ, হাইড্রোপনিক্স, রিমোট সেন্সিং এরকম অত্যাধুনিক প্রযুক্তি এখন কৃষকের হাতের নাগালে। আর এসবের পেছনে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা গ্র্যাজুয়েটদের রয়েছে অন্যতম ভূমিকা।

কৃষক ও কৃষিবিদদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আজ আমরা দানা জাতীয় খাদ্যে অনেকটা স্বয়ংসম্পূর্ণ। বর্তমানে কোনো দুর্যোগকালীন অবস্থা ছাড়া সরকারকে উল্লেখযোগ্য কোনো খাদ্যশস্য আমদানি করতে হয় না। বরং আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকের ন্যায্য দাম পাওয়ার জন্য সরকারকে বিদেশে রপ্তানিসহ অনেক কিছু বিকল্প ভাবতে হয়। ভাবনা যা-ই থাকুক সরকারের কৃষি গবেষণা খাতে আরো বেশি উৎসাহ প্রদান এবং সুযোগ-সুবিধা বৃদ্ধি-এই খাতটির জন্য আরো বেশি সুফল বয়ে আনতে পারে। আর সেই সাথে আগামী দিনের তুখোর মেধাবী শিক্ষার্থীরা কৃষি প্রযুক্তির উন্নয়নে আরো বেশি আগ্রহী হয়ে উঠবে।

বিশ্ববিদ্যালয়টি গত ২৪ বছরে যেভাবে আগানোর কথাছিল সেভাবে এগোয়নি। কৃষিতে সেন্টার অব এক্সিলেন্স হবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় -এটিই ছিল বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। একদিকে গবেষণার জন্য জমির অভাব আর অন্যদিকে উন্নত প্রযুক্তির ব্যবহার ও বিশেষায়িত ল্যাব আজও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে খুব বেশি প্রতিষ্ঠিত হয়নি। তাই বলে কি গবেষণা কার্যক্রম থেমে আছে? না, বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে জ্যামিতিক গতিতে আমরা তখন এগুচ্ছি গাণিতিক গতিতে। ব্যক্তিগত উদ্যোগে দেশের ও দেশের বাইরের ফান্ডে কিছু ল্যাব বানানো ছাড়া আর উল্লেখযোগ্য কোনোকিছুর উন্নয়ন হয়নি। তবে হ্যাঁ সময়ের সাথে সাথে ইনফাস্ট্রাকচারাল কিছু ডেভেলপমেন্ট এ বিশ্ববিদ্যালয়েও হয়েছে। কিন্তু পুরাতন বিল্ডিংগুলোর ক্লাস রুমের জরাজীর্ণ অবস্থা ও আধুনিক যন্ত্রপাতির অভাব এখানকার ছাত্র-শিক্ষকদের প্রায় প্রতিদিনেরই অভিযোগ। শুধু তাই নয় কলেজ আমলের জরাজীর্ণ ক্যাফেটরিয়াই এখনো শিক্ষার্থী ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের খাওয়ার প্রধান জায়গা।

যেহেতু রাজধানীর বুকে এ প্রতিষ্ঠানটি মাত্র ৮৭ একর জমির ওপর প্রতিষ্ঠিত তাই কৃষকের সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধানকল্পে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন উন্নতমানের বিশেষায়িত ল্যাব স্থাপন এখন আর দাবি নয় বরং বাস্তবতা। আর এর জন্য প্রয়োজন পরিকল্পনা মন্ত্রণালয় থেকে আলাদা বাজেটও। যেটি দ্রুত বাস্তবায়ন হলে রাজধানীর বুকে কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে এর প্রতিষ্ঠার মূল লক্ষ্যও অর্জিত হবে। কৃষিই যেহেতু আমাদের মূল চালিকাশক্তি তাই কৃষি ও কৃষকের স্বার্থে সরকারের এ বিষয়ের ওপর বিশেষ নজর ও আর্থিক সহযোগিতার প্রয়োজন। এছাড়া ছাত্র-ছাত্রীদের ক্লাশ রুম ও হলের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও আধুনিকায়ন, অতিদ্রুত মাঠ গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশেই খালি থাকা সাবেক বাণিজ্য মেলার মাঠকে ফিরিয়ে দেয়া (যা আসলে একসময়ে এ প্রতিষ্ঠানেরই অধীনে ছিল) এখানকার ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের প্রাণের দাবি। এতে একদিকে যেমন এখানকার গবেষণার মাঠের কিছুটা ঘাটতি মিটবে অন্যদিকে ঢাকা শহর পাবে একটা নিঃশ্বাস পাবার আলাদা জায়গা-যেখানে কিছুটা হলেও মানুষ সপ্তাহে একদিন তাদের বাচ্চাদের নিয়ে প্রাণভরে অক্সিজেন নেওয়ার সুযোগ পাবে।

কৃষিতে আমাদের অর্জনও সাফল্য অনেক। ধান উৎপাদনে আমরা বৈশ্বিক গড়কে পেছনে ফেলে পৃথিবীতে তৃতীয়, মিঠা পানির মাছে চতুর্থ, সবজি উৎপাদনে অষ্টম -এরকম আরো কতকি! আমাদের সু-স্বাদু আম এখন দেশ পেরিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে। তাছাড়া প্রাণীজ আমিষ উৎপাদন অনেক বেড়েছে, ডিম-দুধের যোগান বেড়েছে। এত সব ভাল খবরের পরেও আমরা স্বাধীনতার ৫২ বছর পরেও কৃষকের পরিশ্রমের সঠিক মূল্য দিতে ব্যর্থ হয়েছি। অন্য যেকোনো পেশা থেকে কৃষকের আয় অনেক কম বাংলাদেশে। কৃষককে আমরা তার দুর্যোগকালীন বা আপদকালীন সময়ে নিরাপত্তা দিতে পারি না। ফসল ফলিয়েও অনেকক্ষেত্রেই উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকেও কৃষক বঞ্চিত হয়। আর এভাবেই প্রতিনিয়ত জীবন যুদ্ধের সাথে সংগ্রাম করে বেঁচে থাকে আমাদের প্রান্তিক কৃষকরা। এ অবস্থা হতে উত্তোরণ না হলে,কৃষককে তার প্রাপ্য জায়গায় সম্মান দিতে না পারলে কখনই তাদের মুখে হাঁসি ফোটানো সম্ভব হবে না। এছাড়া প্রযুক্তিগত দিক দিয়ে আমাদের কৃষকরা এখনও অনেক পিছিয়ে। তাই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের কৃষির আধুনিক শিক্ষা ও গবেষণায় প্রশিক্ষিত করতে না পারলে কৃষককে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। কৃষি শিক্ষা, গবেষণা, সম্প্রসারণ ও সঠিক বিপণনের বিষয়ে ছাত্রদেরকে আধুনিক কৃষি শিক্ষায় শিক্ষিত করাটাই আমাদের এখন বড় চ্যালেঞ্জ। একই সাথে শুধু উৎপাদন করলেই হবে না, উৎপাদিত খাদ্যটি যেন নিরাপদ ও পুষ্টি সম্মত হয় তা নিয়ে সংশ্লিস্ট সকলের আরো বিশেষ নজর দেওয়া জরুরি। কৃষি শিক্ষায় ও গবেষণায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় উত্তরোত্তর এগিয়ে যাবে। দক্ষ কৃষিবিদ তৈরি করে দেশের খাদ্য নিরাপত্তায় সুনামের সাথে আরো বেশি ভূমিকা রাখবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এ প্রত্যাশাই সবার।

লেখক - ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, কৃষি রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।

কালবেলা/এমএ
[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X