কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়ক হারুন আল রশিদ

গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়ক হারুন আল রশিদ খান। ছবি : কালবেলা
গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়ক হারুন আল রশিদ খান। ছবি : কালবেলা

গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়ক হয়েছেন প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মহাসচিব হারুন আল রশিদ খান। রোববার (৩০ জুন) রাজধানীতে বাম ঐক্যের অস্থায়ী কার্যালয়ে জোটের এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে জোটের বিদায়ী সমন্বয়ক হারুন চৌধুরী নতুন সমন্বয়কের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। গণতান্ত্রিক বাম ঐক্যের বিদায়ী সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক হারুন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মহাসচিব হারুন আল রশিদ খান।

বৈঠকে বিদায়ী সমন্বয়ক হারুন চৌধুরী তার মেয়াদকালে বার্ধক্য ও অসুস্থতাকে উপেক্ষা করে রাজপথে আন্দোলনকে বেগবান করতে বিশেষ ভূমিকা রাখায় জোটের শরিক সংগঠনের নেতারা ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সঙ্গে নতুন সমন্বয়ক গণতন্ত্র, ভোটাধিকার ও নাগরিক অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করতে রাজপথে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা।

সোমবার (১ জুলাই) দুপুরে গণতান্ত্রিক বাম ঐক্যের সহকারী সমন্বয়ক ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১২

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৩

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৪

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৫

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৬

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৭

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

১৯

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

২০
X