বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ওবায়দুল কাদেরের বক্তব্য প্রত্যাখ্যান জামায়াতের

ওবায়দুল কাদেরের বক্তব্য প্রত্যাখ্যান জামায়াতের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের বরাত দিয়ে ‘ভাঙচুর, অগ্নিসন্ত্রাসের জন্য জামায়াতকে মাঠে নামিয়েছে বিএনপি’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জামায়াতকে নিয়ে দেওয়া বক্তব্যকে ভিত্তিহীন ও অসত্য দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত।

দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম আজ রোববার এক বিবৃতিতে বলেন, ‘গতকাল শনিবার রাজধানীতে আয়োজিত সমাবেশে ওবায়দুল কাদেরের বরাতে বিভিন্ন গণমাধ্যমে যে বক্তব্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। ওবায়দুল কাদের জামায়াতের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাসের যে অভিযোগ করেছেন তার কোনো ভিত্তি নেই। আজ পর্যন্ত তারা তাদের ওই ধরনের বক্তব্যের কোনো সত্যতা কোথাও প্রমাণ করতে পারেনি।

‘জামায়াত কখনো অগ্নিসন্ত্রাস করেনি, করার প্রশ্নই আসে না। দেশের জনগণ ওবায়দুল কাদেরের কাছ থেকে এ ধরনের দায়িত্বহীন বক্তব্য আশা করে না। আমরা তার এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কল্পিত ও বানোয়াট বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X